ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

বর্ষবার্তা'র মোড়ক উন্মোচন করলেন মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম


বর্ষবার্তা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন 'বর্ষবার্তা'র মোড়ক উন্মোচন করেছেন দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচনের পর ম্যাগাজিনটির পাতা উল্টিয়ে দেখেন শহিদুল ইসলাম। এ সময় তিনি মুন্সিগঞ্জ-বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সমকালীন বিষয় নিয়ে সাজানো এই সংকলনের প্রশংসা করেন এবং পত্রিকাটির সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

শহিদুল ইসলাম বলেন, "একটি স্থানীয় পত্রিকা এক বছর পূর্ণ করে এমন একটি সংকলন প্রকাশ করছে, এটি সত্যিই আনন্দের খবর। স্থানীয় সাংবাদিকতা কেবল খবর পরিবেশনেই সীমাবদ্ধ নয়, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণেও এর বড় ভূমিকা রয়েছে। 'বর্ষবার্তা'য় সেই চেষ্টার ছাপ দেখতে পাচ্ছি।"

আরও পড়ুন: শেরপুরে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে,

তিনি আরও বলেন, "নতুন পত্রিকার পথচলা সহজ নয়। সততা, পেশাদারত্ব ও পাঠকের আস্থা ধরে রাখতে পারলে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা অনেক দূর এগিয়ে যাবে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"

অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ ও সিরাজদিখান প্রতিনিধি সিজান খান। এ ছাড়া পত্রিকার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ, সম্পাদক মিঠু ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি ও কাতারের অনুরোধে ইরানে হামলা বন্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


সৌদি ও কাতারের অনুরোধে ইরানে হামলা বন্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত থাকবে।

হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন তিনি।

ট্রাম্প উল্লেখ করেন, সৌদি আরব তাকে অনুরোধ করেছে যে, আপাতত পরিস্থিতি এভাবেই চলতে দেওয়া হোক। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।

তবে তিনি এই অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত নই যে তাদের সঙ্গে আমি একমত কি না।”

উপসাগরীয় দেশগুলো এমন অনুরোধ না জানালে তিনি কি ইরানে নতুন করে হামলা চালাতেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, চালাতাম।”

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে। তার ভাষ্য, “এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ করে দিতে পারি। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস করতে পারি। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ করে দিতে পারি। আমার মাত্র তিন দিন লাগবে।”

এদিকে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলে তিনি স্বীকার করেছেন। তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও বজায় রেখেছেন ট্রাম্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। এটি দেশের রেল যোগাযোগ আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর জন্য সরকারের উদ্যোগ রয়েছে, যা ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথকে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এর ফলে, ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সংযোগ স্থাপন করা হবে, যা যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, পাইলট প্রকল্পটি ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন লাভ করেছে।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধিকাংশ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকার আমদানি করা সরঞ্জামের সঙ্গে সম্পর্কিত অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্পের আওতায় ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে, যেগুলোর উভয় প্রান্তে চালকের কক্ষ থাকবে। ফলে, ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সম্ভব হবে।

রফিকুল ইসলাম উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক লোকোমোটিভ চালু হলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এতে রেলপথে পণ্য পরিবহনের সুযোগ আরো বাড়বে।

রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনার পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলা হলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরো শক্তিশালী হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে।

এদিকে, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে। রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। জমি অধিগ্রহণ এবং দেশের ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এ পরিস্থিতিতে অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলেও আশা করা হচ্ছে। রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ৮৯ রানে অলআউট, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


ভারত ৮৯ রানে অলআউট, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড পরাজয়

ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ের ফলে ভারত দিশেহারা হয়ে পড়েছে। ম্যাট ফিশারের বাউন্সের তোপে দাঁড়াতে পারেনি শুভমান গিলের দল। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে রোহিত-কোহলিদের দল। এটি ওয়ানডে ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড আগে ব্যাট করে নির্ধারিত সময়ে ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে। স্বাগতিকদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন উইল ইয়ং, যিনি সর্বোচ্চ ১২৫ রান করেন। টিম সেইফার্টও ৫৮ রান করেন। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।

ভারত জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। ম্যাট হেনরির গতি ও সুইংয়ের সামনে ভারতীয় ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করে। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না করেই তিন উইকেট হারায় সফরকারীরা। রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার একে একে সাজঘরে ফেরেন। এরপর ৯ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়।

ওয়ানডে ইতিহাসে ভারত দ্বিতীয়বারের মতো ১০ রানের আগেই চতুর্থ উইকেট হারিয়েছে। এর আগে ১৯৮৩ বিশ্বকাপে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল দলটি। তবে সেই আসরে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল কপিল দেবের ভারত।

ব্যাটিং বিপর্যয় থেকে সফরকারীরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। অক্ষর প্যাটেল ও নমন ধীরের ব্যাট থেকে আসে সমান ২১ রান। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাওয়ার প্লেতে ভারত মাত্র ২৬ রান সংগ্রহ করে, যা ২০১৮ সালের পর তাদের সর্বনিম্ন।

এই হারের মধ্য দিয়ে ভারত ওয়ানডেতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড গড়ল। ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানে হেরেছিল তারা। এদিন মাত্র এক রানের ব্যবধানে সেই লজ্জার রেকর্ড থেকে রক্ষা পেল গিলের দল।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও অল্পের জন্য এড়িয়েছে। ২০১০ সালে কিউইদের বিপক্ষে ৮৮ রানে অলআউট হয়েছিল ভারত। এবার থেমেছে ৮৯ রানে। তবে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন সংগ্রহ ৫৪ রান, যা ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

বল হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ম্যাট হেনরি। তিনি মাত্র ২৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড শেন বন্ডের, যিনি ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

এই নিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হেনরি। নিউজিল্যান্ডের হয়ে তার সমান চারটি ফাইফার রয়েছে শেন বন্ডেরও। এই তালিকায় সবার ওপরে ট্রেন্ট বোল্ট, যার রয়েছে ছয়টি ফাইফার। পাঁচটি ফাইফার নিয়ে পরের অবস্থানে স্যার রিচার্ড হ্যাডলি।

এই জয়ের ফলে সিরিজে ব্যবধান ২-১ করেছে নিউজিল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টি হবে কিনা এবং তাপমাত্রা কেমন থাকবে। সংস্থাটি উল্লেখ করেছে, বর্ধিত ৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর আশেপাশের অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে—এমন পরিস্থিতিতে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাছাড়া, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%