ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী প্রজন্মের জন্য আদর্শ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কুসিক প্রশাসক


আগামী প্রজন্মের জন্য আদর্শ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কুসিক প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ ও বাসযোগ্য নগরী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, "আমাদের লক্ষ্য কেবল বর্তমানের উন্নয়ন নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য কুমিল্লা নগরী গড়ে তোলা।"

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর চর্থা নবাব বাড়ি চৌমুহনী এলাকায় অবস্থিত কুমিল্লা বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুসিক প্রশাসক বলেন, "তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ বাংলাদেশের কারিগর।" তিনি শিক্ষার্থীদের জানান, শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে দাঁড়িয়ে তাদেরকে শুধু ভালো ফল করলেই চলবে না, বরং একজন সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। তিনি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি

এই অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি সাইফুল ইসলাম টিপুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আবু জাফর মো. সালমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মদ মুজিবুর রহমান, কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান প্রদীপ সাহা, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিক হোসেন মামুন, সাংস্কৃতিক সংগঠক আব্দুস সাত্তার, রূপালী ব্যাংকের ডিজিএম মিজানুর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আমজাদ হোসেন, সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, শৈলরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, হোচ্ছা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম, ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আয়েশা খানম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, "একাদশ ও দ্বাদশ শ্রেণির এই দুটি বছর অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।" তারা বলেন, এই সময়ের সঠিক মূল্যায়নই ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করবে। বক্তারা শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নৈতিক শিক্ষায় দীক্ষিত হওয়ার আহ্বান জানান। একই সাথে তারা কুমিল্লা বিজ্ঞান কলেজের শিক্ষাদানের চমৎকার পরিবেশ ও সুনামের প্রশংসা করেন।

সাইফুল ইসলাম টিপু নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, "কুমিল্লা বিজ্ঞান কলেজ সব সময়ই মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলার বিষয়ে আপসহীন।" তিনি বলেন, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পথচলা যেন সফল ও অর্থ বহ হয়, সেজন্য কলেজ প্রশাসন সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।

আরও পড়ুন: পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

নবীন বরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের ও কুমিল্লার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, কবিতা আবৃত্তি এবং নৃত্যের ছন্দে পুরো ক্যাম্পাস মেতে ওঠে এক অনাবিল আনন্দে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো ৩ জন মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো ৩ জন মারা গেছে

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন রোগী।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জন।

বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৭১ হাজার ৫৩৬ জনে পৌঁছেছে। একই সময়ে ১ হাজার ৪২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর ফলে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৬৬ হাজার ২৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬০ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭০ জন, ঢাকা বিভাগে ২৮০ জন, খুলনা বিভাগে ২৪১ জন, বরিশালে ২০৪, চট্টগ্রামে ২০৯ জন, ময়মনসিংহে ১১২ জন, রংপুরে ৫৩ জন এবং রাজশাহীতে ৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিলানে কালো গাউনে বাজিমাত রাশমিকার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মিলানে কালো গাউনে বাজিমাত রাশমিকার

ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে অনুষ্ঠিত হচ্ছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। এই আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টের অভিষেকেই ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

রাশমিকার পরনে থাকা গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কোলেকশন ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে একটি বিশেষ পোশাক। এই গাউনটি তৈরি হয়েছে স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক এবং ক্রিস্টাল-স্টাডেড কারুকাজের মাধ্যমে, যা আধুনিকতা এবং নাটকীয়তার একটি অনন্য মিশ্রণ।

এই গাউনটি ডিজাইনারের স্টুডিওতে তৈরি করতে প্রায় ৩৫০ ঘণ্টা সময় লেগেছে। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে এবং বিভিন্ন ধরনের সারফেস এমবেলিশমেন্টের মাধ্যমে জটিল নকশাগুলি ফুটিয়ে তোলা হয়েছে।

স্লিভলেস এবং হাই-নেক ডিজাইনের এই মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে সিকুইনের ঝলক গ্ল্যামারের একটি নতুন মাত্রা যোগ করেছে। গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলারও লুকের আকর্ষণ বৃদ্ধি করেছে।

গাউনটির নকশাই মূল আকর্ষণ হওয়ায় গয়নায় রাখা হয়েছে মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ এবং আংটিতে সজ্জিত হয়েছেন রাশমিকা। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুট তাঁর সাজকে সম্পূর্ণ করেছে। তাঁর হাতে ছিল গুচির ব্যাগ।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্‌যাপন উপলক্ষে মিলানে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’ আয়োজন করা হয়েছে। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—এভাবে ফ্যাশনের বিভিন্ন অধ্যায়কে কেন্দ্র করে এবারের আয়োজন সাজানো হয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে এই আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চ জমে উঠেছে। সেখানে ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার কালো গাউনে রাশমিকার লুক আলাদা করে সকলের নজর কেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে অধ্যাপক মো. লুৎফর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগ পাওয়ার পূর্বে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সবসময় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার অধিকার রাখেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাসদ কার্যালয় থেকে আটক হলেন সাংবাদিক নেতা আবু জাফর সূর্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


জাসদ কার্যালয় থেকে আটক হলেন সাংবাদিক নেতা আবু জাফর সূর্য

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ।

আটকটি ঘটে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময়। এরপর পুলিশ তাকে ভ্যানে করে পল্টন থানায় নিয়ে যায়।

আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়াসহ একটি ছবি পোস্ট করে তিনি উল্লেখ করেন, “আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।”

এদিকে, জাসদের কার্যালয় থেকে নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীকে আটক করার বিষয়টি জানিয়েছে পুলিশ।

সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জাসদের কার্যালয়ে জড়ো হওয়ার খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা ওই কার্যালয় ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকেল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে ওই কার্যালয় থেকে অনেককে বের হতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানিয়েছেন, আটককৃতদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%