ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ শামা ওবায়েদ ইসলাম রিংকু, যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি উল্লেখ করেছেন যে বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব একটি রাজনৈতিক দল। তিনি বলেন, "আমরা সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি।"

তবে তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন যে, মিথ্যা সংবাদ পরিবেশন থেকে তাদের বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ভবন উদ্বোধনের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

শামা ওবায়েদ ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তিনি উল্লেখ করেন, "বিগত একটা সময়ে প্রত্যেকটা সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। তখন তিনি সকল সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন এবং সব সাংবাদিককেও স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশন করার স্বাধীনতা দিয়েছিলেন।" শহীদ জিয়ার সেই দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।

তিনি আরও বলেন, "বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচারের দ্বারা মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতিত হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে এবং অনেকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনেকে আহত ও নিহত হয়েছে এবং তাদের পরিবার বহু কষ্ট ভোগ করেছে ১৭-১৮ বছর। তাদের আমি স্মরণ করছি।"

শামা ওবায়েদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা যারা সাংবাদিকরা বিগত সময়ে অত্যন্ত অত্যাচারের মধ্যে থেকেও সত্য সংবাদটি সাহসের সঙ্গে পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য অবশ্যই সাধুবাদ জানাচ্ছি।"

তিনি উল্লেখ করেন, "বিগত ১৭ বছর সাংবাদিকরা গুলি উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। তৎকালীন বিএনপি পাশে দাঁড়িয়েছিলেন। উনারা যদি সঠিক সংবাদ পরিবেশন না করতেন, তাহলে সারাদেশের মানুষ জানতেই পারতেন না স্বৈরাচারের দ্বারা মানুষ কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।"

আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের

শামা ওবায়েদ বলেন, "৫ আগস্টে যে অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছিল, সেই সংবাদটি সাংবাদিকরা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামের সংবাদ পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, গ্রামে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, সেই সংবাদ পরিবেশন করেছেন। এজন্য দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।"

তিনি সাংবাদিক পেশাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র পেশা হিসেবে মর্যাদা দিতে বলেন। তিনি উল্লেখ করেন, "আপনারা যেমন সংবাদ প্রকাশ করতে সক্ষম হন, তেমনি অনেক সাংবাদিক অনেক সংবাদপত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করছেন। এই কারণে বিএনপি সরকার সোচ্চার রয়েছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।"

এর আগে তিনি ফিতা কাটার মাধ্যমে ও দোয়ার মধ্য দিয়ে প্রেসক্লাবের ভবনের উদ্বোধন করেন। পরে প্রেসক্লাবের পক্ষ থেকেও তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন এবং হাসান আশরাফ প্রমুখ।

আরও পড়ুন: রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিনতাইচেষ্টার সময় রিকশা থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


ছিনতাইচেষ্টার সময় রিকশা থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চারদিন পর একজন নারীর মৃত্যু হয়েছে। নিহত সোহেলি ইসলাম, যিনি মেয়েকে নিয়ে বাসায় ফেরার সময় এই ঘটনার শিকার হন। গত রবিবার ভোরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর, চারদিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

স্বজনদের কথায় জানানো হয়েছে, সোহেলি ইসলাম বাস থেকে নেমে রিকশায় করে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টানতে শুরু করে। এক পর্যায়ে তিনি চলন্ত রিকশা থেকে নিচে পড়ে যান। সেই ঘটনায় তার ডান হাত ভেঙে যায় এবং মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। তাঁর কান দিয়ে রক্ত পড়তে শুরু করে।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। তারপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সোহেলির বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তিনি এসকেএফ ওষুধ কোম্পানিতে মেডিক্যাল সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকার ধানমন্ডির গ্রীন রোড সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্বজনরা জানান, কয়েক দিন আগে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে মেয়েসহ তিনি পার্বতীপুরে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রবিবার ভোরে গাবতলীতে নামেন। সেখান থেকে রিকশায় বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হামলার শিকার হন।

সোহেলির বোনের স্বামী তরিকুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় তিনি অনেকের কাছে সাহায্য চাইতে থাকেন কিন্তু প্রথমে কেউ সাহায্যে এগিয়ে আসেননি। পরে রিকশাচালকসহ একজনের সহায়তায় হাসপাতালে নেওয়া সম্ভব হয়। তখন সোহেলি কথা বলতে পারছিলেন না।

এ ঘটনায় বর্তমানে থানায় কোনো মামলা হয়নি। স্বজনরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা পুলিশ সুপার ভীমপুর তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


নওগাঁ জেলা পুলিশ সুপার ভীমপুর তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন

 

অদ্য ১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ভীমপুর তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মামলা তদন্তের অগ্রগতি এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় তদন্ত কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণকে আরও উন্নত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সেবাপ্রত্যাশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পেশাদারিত্ব বজায় রাখা, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের সময় তদন্ত কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কেও খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন হাজার ফুটের পতাকা নিয়ে নরসিংদীতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


তিন হাজার ফুটের পতাকা নিয়ে নরসিংদীতে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনার দুরন্ত ছোঁয়া, যা নরসিংদীতেও স্পষ্ট। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে, নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার থেকে শুরু করে আর্জেন্টিনা সমর্থকরা তিন হাজার তিনশত ফুট বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত করেছেন।

শুক্রবার (১২ জুন) বিকালে, পলাশ বাজার এলাকা থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে পলাশ বাস স্ট্যান্ডে পৌঁছায়। শিশু, যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক এই বিশাল আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। অনেকে হাতে ধরে রেখেছিল আকাশী-সাদা রঙের জাতীয় পতাকা। বাঁশির সুর, ঢাক-ঢোল ও বাদ্যের তালে নেচে-গেয়ে তারা প্রিয় দল ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি-এর প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। পুরো এলাকা তাদের বিভিন্ন স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে।

র‌্যালি চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারাও এই আয়োজন উপভোগ করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারন করেন। রঙিন এই আয়োজনের কারণে পুরো এলাকায় ভিন্নমাত্রার উৎসব অনুভূত হয়।

আয়োজকরা জানান, বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনার পাশাপাশি ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশের জন্যই এ আয়োজন করছে। পাশাপাশি, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার বার্তাও এই কর্মসূচির মাধ্যমে দেয়া হয়েছে।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, খেলাধুলা সম্প্রীতি ও সৌহাদ্যের বার্তা নিয়ে আসে। বিশ্বকাপ ঘিরে বিভিন্ন দলের সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও, তা যেন সুস্থ প্রতিযোগিতা ও আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটিই তাদের প্রত্যাশা। শোভাযাত্রায় অংশ নেয়া সমর্থকরা আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারো বিশ্বকাপ শিরোপা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেসির ক্যারিয়ারের শেষ সীমায় এসে আরেকটি বিশ্বকাপ জয় দেখার প্রত্যাশাও তারা রাখেন।

এছাড়া, তারা সময় টেলিভিশনকে সরাসরি খেলা প্রচার করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি এবং ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা এবং প্রতারক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি এবং ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণা এবং প্রতারক গ্রেফতার

প্রতারক অন্তর(২৪), পিতা -মোঃ বাবুল হোসেন, মাতা-খাদিজা,সাং শিশইল(ফেতগ্রাম),থানা মান্দা,নওগাঁ পুলিশ সুপার নওগাঁ জেলার ছবি, তার নাম এবং ভুয়া মোবাইল নাম্বার ব্যবহার করে কয়েকদিন পূর্বে একটি whatsapp আইডি খুলে। প্রতারক অন্তর এই হোয়াটসঅ্যাপ আইডি খুলে পুলিশের নাম ব্যবহার করে, কখনো পুলিশ সুপারের কার্যালয় ব্যবহার করে মানুষকে মামলার মিথ্যা ভয় দেখাচ্ছিল।

আজ সকালে মান্দা থানার জনৈক ব্যক্তিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন করার কথা বলে মামলার ভয় দেখায় এবং তার নিকট টাকা দাবি করে। ভুক্তভোগী বিষয়টি মান্দা থানায় অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ সুপার বিষয়টি জেনে অপরাধীকে গ্রেফতার করা নির্দেশনা প্রদান করেন। আজ বিকেলে মান্দা থানা প্রতারককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%