ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

শত কষ্টের মাঝেও সংবাদপত্র বিলি করছেন ক্লান্তিহীনভাবে: শিক্ষাগুরু সোহরাব


শত কষ্টের মাঝেও সংবাদপত্র বিলি করছেন ক্লান্তিহীনভাবে: শিক্ষাগুরু সোহরাব

বয়সের কারণে তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। বিছানা থেকে ওঠা তাঁর পক্ষে সহজ হচ্ছে না। শরীরে রোগ-শোক বাসা বেঁধেছে, তবে ঘরে থাকতে তিনি রাজি নন। সকাল হলেই তিনি বেরিয়ে পড়েন। খবরপত্র বিলি করতে তিনি ঘুরে বেড়ান। পাশাপাশি, সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে তাঁর অসামান্য অবদান রয়েছে। বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মৃত ফজজুল হক কাজীর পুত্র সোহরাব হোসেন কাজী (৮৮) একজন গুণী ব্যক্তি।

সোহরাব হোসেনের সঙ্গে আলাপকালে জানা যায়, তিনি ১৯৬২ সালে নাজিপুরের মালিখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর নওয়াপাড়া থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং খুলনা দৌলতপুর কলেজ থেকে ডিগ্রী অর্জন করেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করার পর তিনি চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। কর্মজীবনে তিনি হিজলা, চরবড়বাড়িয়া, কালশিরা ও চারুপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ কমিউনিস্ট (সিপিবি) পার্টির সদস্য হন। বর্তমানে তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কন্ট্রোল কমিশনের সদস্য। বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির প্রথম সভাপতি হিসাবেও তিনি মনোনীত হন।

রাজনীতির সুষ্ঠ ধারার পাশাপাশি অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়াতে তিনি আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদানও অসামান্য। অসুস্থ শরীর নিয়েও তিনি পার্টির দায়িত্ব পালন করে যাচ্ছেন। কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে সাপ্তাহিক একতা পত্রিকা নিয়মিতভাবে লোকের হাতে পৌঁছে দেন। জীবনের আয় উপার্জনের অর্থ তিনি সমাজের বিভিন্ন কাজে ব্যয় করেছেন। জীবনের শেষ সময়ে আর্থিক সংকট থাকা সত্ত্বেও তিনি থেমে নেই। শিক্ষাগুরু সোহরাব হোসেনের কর্মকাণ্ড অনেককে অনুপ্রাণিত করছে। একই সঙ্গে এই বয়সে এসে বিভিন্ন স্থানে ঘুরে পত্রিকা বিক্রি করা বিষয়টি অনেকের কাছে ভাবনার উদ্রেক করেছে।

আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান

চিতলমারী উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী মনিরুজ্জামান জানান, সোহরাব হোসেন স্যার একজন গুণী মানুষ। সমাজে তাঁর অবদান অনেক। তিনি নৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি মানুষ গড়ার কারিগর ছিলেন এবং রাজনীতির আদর্শিক দিক তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি এখন অনেকের কাছে অনুকরণীয় বলে অভিমত দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ এম


কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

খুলনার কয়রায় সংঘবদ্ধ হয়ে নাশকতার উদ্দেশ্যে কাজ করার অভিযোগে বিএনপি নেতার দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ তিনজন নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁদআলী ব্রীজ এলাকা ও অন্যান্য স্থান থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন কয়রা ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান কহিনুর (৪৫), মোঃ আজহারুল ইসলাম (৪০) এবং জহির উদ্দীন সরদার (৫৩)।

মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের মোঃ সহিদ হোসেন এই মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৩৬ জন নেতাকে আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৬০ থেকে ১৭০ জনকেও আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়রা থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন দখল করে জনসাধারণের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নাশকতা, ধ্বংসাত্মক কার্যক্রম ও জনমনে ত্রাস সৃষ্টি করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চাঁদআলী ব্রীজ এলাকায় জড়ো হন। এসময় মোঃ সহিদ হোসেনসহ আরও কয়েকজন আওয়ামীলীগের নেতাকর্মীদের সেখানে জড়ো হতে দেখা যায়। পরে তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর উক্ত লোকজন ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এজহার সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছে চাঁদআলী ব্রীজের এলাকায় জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা জানান যে, সংগ্রাম মোড়ের পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস করে জনগণের জনজীবনে বিদ্যুৎ বিভ্রাট ঘটানোর চেষ্টা করার জন্য তারা সেখানে জড়ো হয়েছিল। আসামীরা সকলেই বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। তারা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার কর্মসূচি বাস্তবায়নের জন্য এধরনের কাজ করেছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, "কয়রায় নাশকতার প্রস্তুতির অভিযোগের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপসায় বিএনপি নেতা হত্যাচেষ্টা মামলায় দুই সন্ত্রাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১০ এম


রূপসায় বিএনপি নেতা হত্যাচেষ্টা মামলায় দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনার রূপসায় স্থানীয় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমানকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় আরও দুই আসামীকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় ওসি ডিবি অনুপ কুমার চৌধরী'র নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার কাজদিয়া কলেজ মাঠ থেকে তাদের আটক করা হয়। তদন্তকারী অফিসার জানিয়েছেন, আসামিদেরকে জেলা গোয়েন্দা হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্তকারী অফিসার মোল্লা লুৎফর রহমান কর্তৃক গ্রেফতারকৃত মনির গাজীর ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সুত্র অনুযায়ী কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য উপজেলার নৈহাটী ইউনিয়নের মো. হোসেন সরদারের ছেলে আশরাফুল সরদার (২৬) ও টিএসবি ইউনিয়নের তালতলা এলাকার হাসান খানের ছেলে রিফাত খান (১৯)কে গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় ডিবি পুলিশের ওসি তত্বাবধানে ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও আহমেদ হোসেনের নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই মোল্লা লুৎফর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উক্ত কাজদিয়া কলেজ মাঠ এলাকা হতে গ্রেফতার করেন।

এছাড়া এর আগে সন্ত্রাসী মনির গাজী তালতলার তার বসত বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আটক করে। এ বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী অফিসার এসআই মোল্লা লুৎফর রহমান বলেন, দুই আসামি সন্ত্রাসী আশরাফুল ও রিফাতকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতে এই দুইজনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় আনুমানিক রাত সাড়ে ১০ টায় বিনয় মেম্বরের বাড়ির সন্নিকটে একটি চায়ের দোকানের সামনে হত্যার উদ্দেশ্য রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি শেখ শাহিনুর রহমানকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২১ এম


কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। এ সময় বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, প্রতিমা নির্মাণের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আয়োজকদের সঙ্গে কথা বলা হয়। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), লোহাউনি-হলিছড়া চা বাগানের ম্যানেজার, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি, বিট অফিসার, গ্রাম পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, কুলাউড়া থানা এলাকায় এবারও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপের ঘটনায় মাদক মামলার আসামি রাহুল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ এম


টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপের ঘটনায় মাদক মামলার আসামি রাহুল গ্রেপ্তার

টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে ছিনতাই হওয়া মাদক মামলার আসামি রাহুলকে ১০ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় মোট আটজন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে আরো একজন রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গীর কেরানীর টেক এলাকা থেকে রাহুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া রাহুল (২৭) টঙ্গীর কেরানীর টেক এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। অপর গ্রেপ্তার আসামি আবদুল্লাহ (২২) একই এলাকার আতাউর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে কুখ্যাত মাদক সম্রাজী রানী বেগমের ছেলে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করে। এরপর টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নিয়ে আসার সময় মাদক কারবারিরা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুঁড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ আহত হন এবং এই সুযোগে আসামি ছিনতাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সারারাত ছিনতাই হওয়া আসামি উদ্ধারে সাঁড়াশি অভিযান চালায়, যার ফলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে আসামি ছিনতাইয়ের ১০ দিন পর রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হলো। এই মামলায় এখন পর্যন্ত আটজন গ্রেপ্তার হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম কালের কণ্ঠকে জানান, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুঁড়িয়ে ছুঁড়ে আসামি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আজ ছিনতাই হওয়া আসামি রাহুলসহ দুজন গ্রেপ্তার হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%