ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

যৌতুকের দাবিতে স্ত্রীকে ‘গুল খাইয়ে’ হত্যায় স্বামীকে যাবজ্জীবন


যৌতুকের দাবিতে স্ত্রীকে ‘গুল খাইয়ে’ হত্যায় স্বামীকে যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বিষজাতীয় ‘গুল’ খাইয়ে হত্যার দায়ে স্বামী মো. জিল্লুর মোল্যাকে (৩৫) আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের আছাদ মোল্যার ছেলে জিল্লুর মোল্যার সঙ্গে ভুক্তভোগী নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই জিল্লুর তার স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

আরও পড়ুন: ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন

২০১৯ সালের ১৯ মার্চ বিকেল ৩টার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে নিহতের স্বজনেরা জানতে পারেন, স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর দুপুর ১টার দিকে ওই নারী ‘গুল’ খেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে স্বজনেরা জিল্লুরের বাড়িতে গিয়ে উঠানে চৌকির ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে এ ঘটনায় নিহতের দুলা ভাই ইমরান মোল্যা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে যে, ঘটনাটি আত্মহত্যা নয়, বরং স্ত্রীকে বিষজাতীয় পদার্থ খাইয়ে হত্যার ঘটনা ঘটানো হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিকোটিনজাত বিষক্রিয়ায় ওই নারীর মৃত্যু হয়েছে। তার শ্বাসনালি ও পরিপাকতন্ত্রে ‘গুল’ পাওয়া যায়। চিকিৎসকের মতামতে উল্লেখ করা হয়, বিষক্রিয়ার কারণে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর ধরণ ছিল হত্যাজনিত।

মামলাটির তদন্ত শেষে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন জিল্লুর মোল্যাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: মাদক কারবারি ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ, ১৪ ঘণ্টায়ও মেলেনি মুক্তি

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ও ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপন করে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত জিল্লুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, "যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যার ঘটনায় আদালতের এ রায় গুরুত্বপূর্ণ। আশা করছি, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের কঠোর অবস্থান সমাজে ইতিবাচক বার্তা দিবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসের মধ্যে খেলার মাঠ হবে: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসের মধ্যে খেলার মাঠ হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদকৃত স্থানটিতে আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ বৃহস্পতিবার, রাজধানীর ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, সরকারি জায়গাটি দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল, যা এলাকাটির চিহ্নিত মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর এই দীর্ঘদিনের ‘বিষফোঁড়া’ থেকে এলাকাটি মুক্ত হয়েছে। সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ এবং সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। যদি জায়গা পর্যাপ্ত হয়, তবে সেখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, এক মাসের মধ্যে তিনি নতুন নির্মিত খেলার মাঠের উদ্বোধন করবেন। এই সফল উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য তিনি ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এলাকার তরুণ সমাজ ও স্থানীয় অধিবাসীদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসন যদি ভালো চায় এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়, তবে অনেক অসম্ভব কাজও করা সম্ভব।

এছাড়া, তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করার জন্য বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দেন।

উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে প্রশাসক জানান, বর্তমানে ৪৭ নম্বর ওয়ার্ডে ১১ কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং নতুন করে আরো ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, এই একটি ওয়ার্ডেই মোট ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক উচ্ছেদকৃত স্থানে নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং (মশার লার্ভা ধ্বংস) কার্যক্রমে অংশ নেন। এ সময়ে তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ৩০ কেজি ইলিশ জব্দ, অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


নোয়াখালীতে ৩০ কেজি ইলিশ জব্দ, অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা

মা ইলিশ সংরক্ষণে সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান পরিচালনা করে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। অভিযানে জড়িত থাকায় একজন বেলায়েত হোসেন নামের ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু অভিযুক্ত ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করেন।

অভিযান সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট মৎস্য আড়ৎ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল ওহাব নামের এক ব্যবসায়ীর আড়ৎ থেকে ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। যদিও অভিযুক্ত ব্যবসায়ীকে পাওয়া যায়নি, তবে তার প্রতিষ্ঠানের ম্যানেজার বেলায়েত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় পাবনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও জি টিভির পাবনা জেলা প্রতিনিধি নবী নেওয়াজকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর থানায় মামলাটি করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) নাহিরুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গতকাল জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার সময় লষ্করপুর টার্মিনাল সংলগ্ন একটি দারুণ আমান ট্রাষ্টের গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক নেতা নবী নেওয়াজ অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন এবং মিলন গোবিন্দ চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে ঘিরে গালাগাল করতে শুরু করেন। প্রতিবাদ করায় ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করেন। পরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া, তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে, এই ঘটনার পর পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ ও সাধারণ সম্পাদক শামছুল আলম তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে সিলেটে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে সিলেটে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী, আব্দুল করিম ও খালিদ আহমদের মৃতদেহ এখন দেশে পৌঁছেছে। কানাইঘাটের বাসিন্দা এই দুই প্রবাসী সিলেটের।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ দু'টি এসে পৌঁছানোর পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিহত প্রত্যেকের পরিবারকে দাফন সম্পন্ন করার জন্য সরকারিভাবে ৩৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা ছিলেন। তারা দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করছিলেন। গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই তায়েফের আল-খুরমা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটে।

এই দুর্ঘটনায় মোট চার প্রবাসী নিহত হন। নিহতদের মধ্যে আব্দুল করিম ও খালিদ আহমদ সিলেটের বাসিন্দা।

৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, "পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।"

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো দুই প্রবাসীর এমন মৃত্যুতে পরিবার দুটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। লাশ দেশে আনা এবং দাফনের জন্য সরকারি সহায়তা পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে চলতি বছরের জুন মাসে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। ২১ জুনের ওই দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারান, যাদের মধ্যে পাঁচজন কানাইঘাটের বাসিন্দা ছিলেন। পরে ৩০ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২২৬ ফ্লাইটে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে লাশগুলো দেশে আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%