০৮:৩৭ পি.এম
বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাতো। ছবি: ফিফা
সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ খেলেছেন ক্রিস্টিয়ান ভলপাতো। তবে তরুণ এই ফুটবলার এবার হয়তো বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছেন।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিডনিতে ভোররাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পুলিশের জালে আটকা পড়েছেন ভলপাতো। তার শরীরে মাদক পরীক্ষায় কোকেনের উপস্থিতি পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন এবং এই ঘটনায় তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোররাতে সিডনির অ্যানজ্যাক ব্রিজে ৬০ কিলোমিটার গতিসীমার এলাকায় ঘণ্টায় ১০৯ কিলোমিটার বেগে নিজের বিএমডব্লিউ গাড়ি চালানোর সময় নিউ সাউথ ওয়েলস পুলিশ ভলপাতোকে থামায়।
এরপর ঘটনাস্থলেই ভলপাতোর মাদক পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়ার জন্য তার মুখগহ্বর থেকে দ্বিতীয় নমুনা সংগ্রহ করা হয়। ওই পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, একই রাতে এর প্রায় দুই ঘণ্টা আগে একই এলাকায় গতিসীমার চেয়ে ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে ভলপাতোকে একবার থামানো হয়েছিল। তখন তার অ্যালকোহল পরীক্ষার ফল নেগেটিভ আসে এবং তাকে জরিমানা করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
দ্বিতীয়বার অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে ভলপাতোকে আবারো জরিমানা করা হয়। একইসাথে নিউ সাউথ ওয়েলসে তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়।
ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। তবে তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না। পুরো প্রক্রিয়াজুড়ে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখা হবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
২২ বছর বয়সী ভলপাতো ইতালিয়ান ক্লাব সাসসুয়োলোর হয়ে খেলেন। ইতালির বয়সভিত্তিক দলে খেলার পর তিনি আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভলপাতো তিনটি ম্যাচ খেলেন এবং অস্ট্রেলিয়াকে নকআউট পর্বে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ বত্রিশ পর্বে মোহাম্মদ সালাহর মিশরের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন