০১:০৬ পি.এম
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছরের এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশে নেমে এসেছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে অটোপাসের পর এটি পাসের হার হিসেবে সর্বনিম্ন। শনিবার বেলা ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, বোর্ডের ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ৬১ হাজার ৮৯৪ জন পাস করতে সক্ষম হয়েছেন।
বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের পরীক্ষার্থীদের জন্য ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের পাসের হার ৩৭.৭১ শতাংশ, যেখানে মেয়েদের পাসের হার ৫৩.০৩ শতাংশ।
আরও পড়ুন: লালপুরে যুবলীগের সাবেক সহসভাপতি শামীম আহম্মেদ গ্রেপ্তার
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। এবারে বোর্ডের মোট ৪ হাজার ৫২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যার মধ্যে ১ হাজার ৯৬৫ জন ছেলে এবং ২ হাজার ৫৫৫ জন মেয়ে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষা চলাকালীন ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিভাগের আট জেলায় মাত্র ৯টি কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে, অন্যদিকে ৩৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে ৯৭.২৯ শতাংশ, ২০২২ সালে ৮১.৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮.৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১.২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯.৪০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন মন্তব্য করেন, "শিক্ষার্থীরা খাতায় যেমন লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। তাই সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।"
আরও পড়ুন: শেরপুর সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ উভ করা হয়েছে,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন