১২:৪২ পি.এম
রাজধানী ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, "ডট ইন্টারনেট" অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে।
গত মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, মাস্ক পরা ২০-২৫ জনের একটি দলের লোকজন জোরপূর্বক অফিসে প্রবেশ করে এবং প্রথমে অ্যাকাউন্টস শাখায় যায়। সেখানে কর্মীদের মারধর করা হয় এবং একসময় বলা হয়, "বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।"
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
হামলাকারীরা প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালালকে মারধর করে এবং মালিক প্রদীপ ঢালী ও সিটিও মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। পরবর্তীতে তাদের জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। এ সময় কর্মীদের ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়।
অফিসের সিটিও মিঠু হাওলাদার এ বিষয়ে বলেন, "আমাকে কেউ কখনো ফোন করেনি। কেন হামলা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।"
ঘটনার পর আহত কর্মীরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পুলিশ জানিয়েছে, মামলা রুজু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন