০৭:৪৪ পি.এম
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দীর্ঘদিন পর আবারও বকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এক সময় নদীর পাড়ে এবং পানিতে ভেসে থাকা কচুরিপানার ওপর প্রায়ই দেখা মিলত এসব পাখির। তবে সময়ের সাথে নদীতে বকের সংখ্যা কমে গিয়েছিল।
দীর্ঘদিনের দূষণের কারণে বুড়িগঙ্গার স্বাভাবিক পরিবেশ এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সম্প্রতি সদরঘাটসহ নদীর বিভিন্ন স্থানে কচুরিপানার ওপর দলবেঁধে বক বসে থাকতে দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, আগের তুলনায় বর্তমানে নদীতে বকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
লক্ষ্মীবাজারের বাসিন্দা অপু দাস জানান, দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গায় বকের আনাগোনা কম থাকলেও এখন আবার প্রায়ই বক চোখে পড়ছে।
মোহাম্মদপুরের বাসিন্দা আলোকচিত্রী ফাহাদ আল আলম ছবি তুলতে সদরঘাট এলাকায় এসে বকের এই দৃশ্য দেখতে পান।
তিনি বলেন, "আগে বুড়িগঙ্গায় অনেক বক দেখা যেত। ধীরে ধীরে পাখিগুলোর উপস্থিতি কমে গিয়েছিল। তবে এখন আবার তুলনামূলক বেশি বক দেখা যাচ্ছে।"
বক সাধারণত নদী, খাল, বিল ও জলাভূমিতে বিচরণ করে। মাছ, ছোট জলজ প্রাণী, ব্যাঙ ও পোকামাকড় এদের প্রধান খাদ্য। জলজ পরিবেশের সঙ্গে এসব পাখির বিচরণ ও খাদ্যপ্রাপ্তি জড়িত।
আরও পড়ুন: মাদারীপুরে যুবদলের প্রতিবাদ মিছিল, আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ
সূত্র: ইউএনবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন