০৬:১২ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।
বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতিসংঘের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ড. খলিলুর রহমানের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতিসংঘ সংক্রান্ত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার
অন্য এক পৃথক বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন