ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নকল মোড়কে ভেজাল খাদ্যের রমরমা ব্যবসা, অভিযানে আটক ২


নকল মোড়কে ভেজাল খাদ্যের রমরমা ব্যবসা, অভিযানে আটক ২

মাদারীপুর শহরের ডিসি ব্রিজ সংলগ্ন ২ নম্বর শকুণি এলাকায় ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও মজুতের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ নকল ভোজ্যতেল, চিনি, চাল ও ডাল জব্দ করা হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের—যেমন রাধুনী ও চারুশী—মোড়ক হুবহু নকল করে নিম্নমানের খাদ্যপণ্য প্যাকেটজাত করছিল। এছাড়া এসব পণ্যের মোড়কে বাধ্যতামূলক ল্যাব টেস্ট, মান নিয়ন্ত্রণ কিংবা উৎপাদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও পাওয়া যায়নি।

অভিযান পরিচালনাকারী মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, ভেজাল খাদ্যপণ্য মজুত ও বাজারজাত করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে ভেজাল পণ্য বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া গেছে, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রশাসনের এ অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ফেনী পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 

সরকারের বিশেষ উদ্যোগের ধারাবাহিকতায় সারাদেশে ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ফেনী পৌরসভার উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ফেনী পৌর শহরের সোলতানপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম। তিনি নিজ হাতে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা রোপণ করেন।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা এবং উচ্চমান সহকারী আবু তাহের উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জানান, ফেনী পৌরসভার উদ্যোগে আগামী পাঁচ বছরে ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে আমরা এক হাজার বৃক্ষ রোপণ করবো। তারই অংশ হিসেবে ফেনী পৌর শহরের সোলতানপুর এলাকায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরে পৌর শহরের রাস্তার পাশে, স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। ইতিমধ্যে পৌরসভার আওতাধীন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি আরও বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। আমরা চাই যে ফেনীর প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি মানুষ যেন বৃক্ষ রোপণ করে। বর্তমানে পৃথিবী পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। এই গাছ লাগানোর ফলে মানুষ অক্সিজেন পাবে এবং জীবন রক্ষা পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

এই মাসের মধ্যে চীনের উপকূল এবং প্রশান্ত মহাসাগরের কিছু অনির্দিষ্ট এলাকায় বার্ষিক যৌথ মহড়া পরিচালনা করবে চীন এবং রাশিয়া। রবিবার (৫ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। তারা উল্লেখ করে যে, কিংদাওয়ের প্রধান বন্দরের কাছে যৌথ মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের অপ্রতিবন্ধিত কিছু অঞ্চলে যৌথ সামুদ্রিক টহল কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৫ জুলাই সোমবার থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ কিংদাওতে এসে পৌঁছেছে।

চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী বাহিনীর মধ্যে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহকারী এবং একটি উদ্ধারকারী জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।

বেইজিং ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, উভয় দেশের নৌবাহিনী গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্রপৃষ্ঠে আঘাত হানার কৌশলগত মহড়া পরিচালনার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় দুই মাস পর এই মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সফরের সময় তিনি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের স্তরকে ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে বলে উল্লেখ করেছিলেন। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের এই অংশীদারিত্বকে ‘অটল’ বলে বিবৃত করেছেন।

এছাড়া কূটনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ২০১২ সাল থেকে যৌথ নৌ-মহড়া (জয়েন্ট সি এক্সারসাইজ) পরিচালনা করে চলেছে। গত বছরের মহড়াটি রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের কাছে অনুষ্ঠিত হয়েছিল এবং এর পরে প্রশান্ত মহাসাগরে যৌথ টহল কার্যক্রমও চালানো হয়েছিল।

সূত্র: এএফপি, রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে রিটা ওরার শো নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে রিটা ওরার শো নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পূর্বে পপ তারকা রিতা ওরার পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড অসন্তোষ প্রকাশ করেছে।

অনুষ্ঠানটি ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে। এই কারণে দলের ওয়ার্ম-আপে ব্যাঘাত ঘটছে।

রবিবার (৫ জুলাই) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচটি স্থানীয় সময় সাড়ে তিনটায় শুরু হবে।

দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মূল মাঠের আউটফিল্ডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে যার ফলে ক্রিকেটারদের মূল উইকেটের পাশে বোলিং অনুশীলন করতে এবং রান-আপ মার্ক করার জন্য পর্যাপ্ত সময় থাকবে না।

অনুষ্ঠানের সময় খেলোয়াড়দের মূল মাঠে অনুশীলন করার পরিবর্তে পাশের ‘নার্সারি গ্রাউন্ডে’ অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে। যা সাধারণত কেবল নেট প্র্যাকটিসের জন্য ব্যবহৃত হয়।

ইংল্যান্ড দলের অসন্তোষের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়মের কিছুটা পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিতা ওরার পারফরম্যান্স শুরু হওয়ার আগে বোলারদের মূল মাঠে গিয়ে রান-আপ মার্ক করা এবং বোলিং অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।

এতে করে খেলোয়াড়দের প্রস্তুতিতে বড় কোনো ঘাটতি সৃষ্টি হবে না।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মোলিনাক্স বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন এবং রিতা ওরার উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি রসিকতাও করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারি বৃষ্টিতে আতঙ্কে সিলেটবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ভারি বৃষ্টিতে আতঙ্কে সিলেটবাসী

সিলেটসহ দেশের ৬টি বিভাগে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস প্রদান করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি ভূমিধসের শঙ্কা সম্পর্কেও সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার দুপুরে প্রকাশিত এক বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পাশাপাশি উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখন মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়াতে উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রবিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। ভারি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতিভারি বৃষ্টির পরিমাণ ১৮৮ মিলিমিটার বা তার বেশি হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের অপর প্রান্তে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলস্বরূপ, ওই এলাকায় সাগরের অবস্থাও উত্তাল রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%