০৭:৩৮ এম
চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলার জবাবে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। এই ঘটনার প্রেক্ষাপটে ইসরাইলের বিরোধী রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র সমালোচনা করেছেন। তারা একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়ার আহ্বান জানান।
ইসরাইলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বেনেট ইরানের হামলাকে ‘সত্যের মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বেনেট বলেন, ইসরাইলকে প্রমাণ করতে হবে যে এটি একটি ‘সার্বভৌম রাষ্ট্র, যা নিজেকে রক্ষা করতে সক্ষম’। ইসরাইলকে শক্তিশালী হতে হবে এবং কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: সরকার বদল হলেও সিরিয়ায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে দখলদারিত্ব
ইসরাইলি বিরোধী নেতার এই বক্তব্য সেই সময় আসে, যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলকে ইরানি হামলার জবাব না দিতে অনুরোধ করেছেন।
এছাড়া, ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এক্সে একটি পোস্টে বলেছেন, ‘আজ রাতে তেহরানকে অব্যশই জ্বলতে হবে।’ এই মন্তব্যটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রথম সতর্কবার্তা জারির কিছুক্ষণের মধ্যে আসে।
বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, ইসরাইলের শত্রুরা বুঝতে পেরেছে যে ‘নেতানিয়াহু একজন দুর্বল ও ব্যর্থ নেতা।’ তিনি মন্তব্য করেছেন যে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ‘ইসরাইলকে আরেকটি যুদ্ধে জড়ানোর নৈতিক বা রাজনৈতিক কর্তৃত্ব নেই’।
তিনি আসন্ন সাধারণ নির্বাচনে ভোটারদের এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: দুই দফা তালাকের পর ১৬ বছর সংসার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
এর আগে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, রোববার (৭ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভবনীয় গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
এ সময় মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করেছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে হামলা, ভাঙচুর ও আগুন
তথ্যসূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন