০৮:০৭ পি.এম
রাজধানীর কদমতলী থানার জিডি ও নিয়মিত দুই মামলার পলাতক আসামি রিয়াদ হাসান সুমিত (২৮) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক দল।
গ্রেফতারটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায়, ডিএমপির দারুস সালাম থানাধীন দিয়াবাড়ি ঘাট থেকে।
গ্রেফতার হওয়া রিয়াদ হাসান সুমিতের পিতার নাম কামরুল আলম শরিফ এজাজ। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার চাঁদনী এলাকার স্থায়ী বাসিন্দা।
আরও পড়ুন: নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে চাঁদপুর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেফতার
সিটিটিসি সূত্রে জানা গেছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই তোফাজ্জল হোসেন, এসআই আবুল খায়ের, এসআই সাখাওয়াত হোসেন, এএসআই সেলিনা আক্তার ও দুই কনেস্টেবল অংশগ্রহণ করেন।
গ্রেফতার রিয়াদ হাসান সুমিতের বিরুদ্ধে কদমতলী থানায় অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রয়েছে। নিয়মিত মামলা রুজুর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন