০২:২৯ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ : রাজধানী ঢাকার লালবাগে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ গ্রেফতার করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক সাবেক সহ-সভাপতিকে, যিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাওলাদার মানিক (৩৮)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধার স্ত্রীর অভিযোগ: স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে লালবাগ থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাওলাদার মানিক বাগেরহাট জেলার রামপাল থানার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন