০৫:২৮ পি.এম
আইসিসির সহযোগি দেশ নামিবিয়া ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
রোববার অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ওয়ানডেতে নামিবিয়া ৫ উইকেটে পরাজিত করেছে আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ডকে। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয় নামিবিয়া।
দ্বিতীয় ওয়ানডে সিরিজেই প্রথমবারের মত জয়লাভের স্বাদ পায় নামিবিয়া।
আরও পড়ুন: অ্যাপোলো ২০০ কোটি ডলারের ঋণচুক্তি থেকে সরে গেল
গত সেপ্টেম্বরে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল ২০২৭ সালের বিশ্বকাপের সহ-স্বাগতিক দেশ নামিবিয়া।
প্রথম ওয়ানডেতে নামিবিয়া আয়ারল্যান্ডের কাছে ৫৫ রানে পরাজিত হয়। কিন্তু পরবর্তী ম্যাচে তারা ৩১ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফেরায়। এটি ছিল আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিরুদ্ধে নামিবিয়ার প্রথম জয়। তৃতীয় ম্যাচে নামিবিয়া ৬৩ রানে জয়লাভ করে ২-১ ব্যবধানে লিড নেয়। তবে চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড ১৩০ রানে জয়লাভ করে সিরিজে ২-২ সমতা ফিরিয়ে আনে।
উইন্ডহুকে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। আয়ারল্যান্ডের ইনিংস ৩৩.১ ওভারে ১২৯ রানে শেষ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্ডান নিল। নামিবিয়ার জেজে স্মুথ ৪টি এবং জ্যাক ব্রাসেল ৩টি উইকেট নেন।
জবাবে নামিবিয়া ২১.২ ওভার ব্যাট করে জয় নিশ্চিত করে। ওপেনার লরেন স্টিসকাম্প ৪৬ রান এবং অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে ৩০ রান করেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর প্রশংসা বাভুমার
২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্মুথ এবং সিরিজ সেরা হন ইরামুস, যিনি ২৬৪ রান ও ৪ উইকেট অর্জন করেন।
নামিবিয়া আগামী বছর দক্ষিণ আফrica ও জিম্বাবুয়ের সাথে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে নামিবিয়া সরাসরি খেলতে পারবে না এবং তাদের আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণ করতে হবে।
সূত্র: বাসস
আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ভারতীয় হাইকমিশনার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন