০৬:১১ পি.এম
সিগন্যালে অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যানজটে অনেকেই ভোগান্তিতে আছেন। পথচারীদের ব্যস্ততাও দৃশ্যমান। বাস থামলে দ্রুত উঠার জন্য যাত্রীদের মধ্যে প্রতিযোগিতা চলছে। গাড়ির ভেতরেও যাত্রীদের সংখ্যা উপচে পড়ছে।
রোববার (২৯ নভেম্বর) সারাদিনের রাজধানীর চিত্র ছিল এমন।
এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব রাজধানীতে দেখা যায়নি। রাজধানীর সড়কগুলোতে যানবাহন স্বাভাবিকভাবে চলমান রয়েছে। বেশিরভাগ স্থানে চিরাচরিত যানজটের চিত্র দেখা যাচ্ছে। নগরবাসী অফিস, ব্যবসা এবং অন্যান্য স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশের মানুষের দীর্ঘ সময় ধরে শোষণ করা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন প্রত্যাখ্যান করার কথা বলছেন নগরবাসী।
আরও পড়ুন: ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতিকালে চার কলেজ শিক্ষার্থী আটক
রাজধানীর বনশ্রী থেকে বাংলামোটরে অফিস করতে যাওয়া যাত্রী রফিকুল ইসলাম মন্তব্য করেন, "অন্যান্য দিনের মতো আজও রাস্তায় গাড়ির চাপ রয়েছে। লকডাউনের কোনো প্রভাব তো দেখছি না। স্বাভাবিকভাবেই যানবাহন চলছে। পলাতক ফ্যাসিস্টদের ডাকা লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই রাস্তায় কোনো প্রভাব নেই।"
এদিকে গোপালগঞ্জ এলাকায় আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ে ক্ষুব্ধ নগরবাসী। তারা গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন