০২:২৩ পি.এম
বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে যাওয়ার পরিকল্পনা করেছে আগামী ১১ অক্টোবর (রবিবার)। বৃহস্পতিবার কূটনৈতিক একটি সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও অন্তর্ভুক্ত থাকবেন। তাঁরা ১২ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের বৈঠকে অংশগ্রহণ করবেন।
এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক চলমান রয়েছে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। এই বৈঠকটি আজ শুক্রবার শেষ হবে।
আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?
নয়াদিল্লির এই বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন