০৭:২২ পি.এম
‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানের আওতায় রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিডিয়া রান ২০২৬’, যেখানে লেখক, সাংবাদিক, শিল্পী, এবং শোবিজ তারকা সহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করবেন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ছুটি গ্রুপ।
এই উপলক্ষে রাজধানীর গুলশানে ছুটি গ্রুপের অফিসে আয়োজক প্রতিষ্ঠান বি ওয়াই কমিউনিকেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ তারিক মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান এবং বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমিন, সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের নিয়ে এই রান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে ৭ দশমিক ৫ কিলোমিটার বা ২ কিলোমিটার—এই দুই ক্যাটাগরির যেকোনো একটিতে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকে সৌদি আরবকে বিনিয়োগ প্রস্তাব
মিডিয়া রান ২০২৬-এর সহযোগী পার্টনার হিসেবে এনবিএ যুক্ত হয়েছে। টেকনিক্যাল পার্টনার ইউসিআর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, ফটোগ্রাফি পার্টনার আপ সাইট বাংলাদেশ, ক্লোথিং পার্টনার জার্সি লোগো এবং ক্রিয়েটিভ পার্টনার হিসেবে সিআরডি নিউজ থাকবে।
এছাড়া কো-স্পন্সর হিসেবে মেভ অটোমোবাইলস, স্টাইলিশ গার্মেন্টস, এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড ও আজম ওভারসীজ যুক্ত হয়েছে। আয়োজনকে উৎসবমুখর করতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে অংশগ্রহণকারীদের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে দেশি-বিদেশি এয়ারলাইন্সের টিকিট জেতার সুযোগ থাকবে রানারদের।
রোববার (১ নভেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমিন জানান, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে ৭ দশমিক ৫ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান শুরু হবে।
তিনি আরও জানান, গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি অপেশাদার রানাররাও এতে অংশগ্রহণ করবেন। আয়োজনকে প্রাণবন্ত করতে ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও পেশাদার পেসাররা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চালু হলো ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ আন্তঃনগর ট্রেন
বাবলী ইয়াসমিন বলেন, এই আয়োজনটি শুধুমাত্র দৌড়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এটিকে একটি উৎসবে রূপ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। রান শেষে অংশগ্রহণকারীদের জন্য মেডেলের ছবি নিয়ে বিশেষ ফটো কনটেস্টের আয়োজনও থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন