০৬:০৭ পি.এম
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডের একটি বিরল কাণ্ডে অবাক হয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। হেড যা করেছেন, সেটি নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে কখনোই দেখেননি বলে জানালেন তিনি।
শনিবার, ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের বলে আউট হন হেড। গুড লেংথের বলটি অফ স্টাম্পের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছিল। কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত করে স্টাম্পে। ১৭ রান করে বোল্ড হন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।
উইকেট হারানোর পর কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ছিলেন হেড। এরপর ড্রেসিংরুমের পথে হাঁটার আগে মাটিতে পড়ে থাকা স্টাম্পের বেল নিজ হাতে তুলে আবার স্টাম্পের ওপর বসিয়ে দেন। ক্রিকেট মাঠে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
এই বিষয়টি দেখে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা গিলক্রিস্ট বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার পুরো ক্রিকেট জীবনে এমনটা কখনো দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ, যে সে ঘুরে দাঁড়িয়ে আবার স্টাম্পগুলো ঠিক করে দিচ্ছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন