১১:১৬ এম
বলিউডের সুপারস্টার সালমান খান আবারও তার ব্যক্তিগত স্বাস্থ্যসংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার এই মন্তব্য শুধুমাত্র ভক্তদের মধ্যেই নয়, পুরো চলচ্চিত্র অঙ্গনেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সালমান খান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন অ্যানিউরিজম, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন এবং স্নায়বিক ব্যথার কারণে জটিল শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছেন। তবে এসব শারীরিক সমস্যার মধ্যেও সে কাজ থামাননি। তিনি নিয়মিত শুটিং ও অ্যাকশন দৃশ্যের কাজ চালিয়ে যাচ্ছেন।
নিজের অবস্থার কথা জানিয়ে সালমান খান বলেছেন, তিনি এসব সমস্যার সঙ্গে লড়াই করলেও কাজ বন্ধ করেননি। তার ভাষায়, জীবন থেমে থাকে না, তাই তিনিও থামেন না।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
এখনকার পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, তার এই বক্তব্যে একজন তারকার ভেতরের নীরব সংগ্রামের চিত্র উঠে এসেছে। বাইরে থেকে যাকে পর্দায় শক্ত ও অটুট মনে হয়, বাস্তবে তিনি প্রতিনিয়ত শরীরের ভেতরের জটিল সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সালমান খানের এই মানসিক শক্তিকে পেশাদারিত্বের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। তবে ভক্তদের মধ্যে কিছু উদ্বেগও তৈরি হয়েছে—একজন জনপ্রিয় তারকা কতদিন পর্যন্ত এমন শারীরিক চাপ সহ্য করে কাজ চালিয়ে যেতে পারবেন, এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
তারকা জীবনের ঝলমলে পর্দার আড়ালে এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিয়েছে, খ্যাতি সবসময় শক্তির প্রতীক নয়, বরং অনেক সময় এটি নিঃশব্দ এক কঠিন লড়াইয়ের গল্পও।
আরও পড়ুন: দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩% দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন