ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইয়াবাসহ জামায়াত কর্মী গ্রেপ্তার


ইয়াবাসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয়দের দাবি, তিনি জামায়াতের কর্মী হলেও উপজেলা জামায়াতের নেতারা তাকে দলের কেউ নন বলে জানিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মারুফ হাসান ওরফে বাবু উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি জামায়াতের কর্মী এবং দলের বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন।

আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় বিএসএফ ফিরিয়ে নিল

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শাজাহানপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাঝিড়া কালিবাড়ি রোডে বিলাসী মেডিসিন স্টোরের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে ডিবির এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম।

ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বুধবারও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মারুফ হাসান আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে মারুফ হাসানের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার দাবি নাকচ করেছেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম।

তিনি বলেন, মারুফ হাসান জামায়াতের কেউ নয়। দলের কোথাও তার নাম নেই। ৫ আগস্টের পর কেউ এসে মিছিল-মিটিংয়ে অংশ নিলেই তিনি জামায়াত হয়ে যান না। জামায়াত একটি নিয়মতান্ত্রিক দল। যে কেউ এসে সদস্য হতে পারেন না।

আরও পড়ুন: ‎রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে সদর জোন কমান্ডার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


চাটমোহরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

 

পাবনার চাটমোহরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ পারভেজ লিখন, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা, ডিএ জয়েন উদ্দিন স্কুলের প্রধান শিক্ষিকা সন্ধ্যা কিরিটি, কৃতি শিক্ষার্থী পাবনা জেলার সেরা সামিউল ইসলাম, জুলেখা খাতুন, রাইয়ান খান, খাদিজা খাতুন, কনিকা রহমান মিম, সব্যসাচি কুন্ডু, অভিভাবক সানোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে চলতি বছরে চাটমোহর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে নকল দুধ তৈরির কারখানায় অভিযানে কারাদন্ড ও অর্থদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:২২ পি.এম


চাটমোহরে নকল দুধ তৈরির কারখানায় অভিযানে কারাদন্ড ও অর্থদন্ড

 

পাবনার চাটমোহরে ভোজ্য তেল, কস্টিক সোডা, চিনি, জেলিসহ বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছিল দুধ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে চাটমোহর পৌর সদরে নকল এই দুধ বাজারজাত করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী পৌর সদরের মধ্য শালিখা মহল্লার ঘোষ বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০০ লিটার ভেজাল ও নকল দুধ জব্দ করা হয়। অভিযানের সময় সুমন ঘোষ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করে প্রশাসন। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত সুমন ঘোষ মধ্য শালিখা মহল্লার মিষ্টি ও ঘি ব্যবসায়ী অমল চন্দ্র ঘোষের ছেলে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে অমল ঘোষ, তার স্ত্রী ও ছেলে গোপনে ভেজাল ঘি ও দুধ তৈরি করে আসছেন।

চাটমোহর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযানের সিদ্ধান্ত নেন। বুধবার রাতে অভিযানে সংশ্লিষ্ট বাড়িটি ঘিরে ফেলার পর সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত দুধ পাওয়া যায়। উদ্ধার করা হয় দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। এর মধ্যে ছিল জেলি, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডাসহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। এসব উপকরণ মিশিয়ে কৃত্রিমভাবে দুধের মতো তরল নকল দুধ তৈরি করা হচ্ছিল। পরে তা বাজারে সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, "জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না।" ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজিতপুরে কৃষি কলেজ স্থাপনের অনুরোধ এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


বাজিতপুরে কৃষি কলেজ স্থাপনের অনুরোধ এমপির

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল তার নির্বাচনী এলাকার বাজিতপুরে একটি কৃষি কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।

শেখ মুজিবুর রহমান ইকবাল ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের একটি প্রস্তাবের সাথে একাত্মতা প্রকাশ করেন।

তিনি বলেন, 'আমি ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনের আব্দুল মান্নানের প্রস্তাবের সাথে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ৫-এ বাজিতপুরে একটি কৃষি কলেজ স্থাপনের লক্ষ্যে উনার প্রস্তাবের সাথে এই শব্দটি সংযুক্ত করা হোক। বাজিতপুর একটি কৃষি নির্ভর এলাকা। ওখানে রাস্তাঘাট নাই, কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে আমাদের এলাকার কৃষকরা কিছুই জানেন না। উপরে আসমান নিচে মাটি, কাঁধে জোয়াল হাতে কোদাল—এছাড়া তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই।'

তিনি আরও বলেন,‌' এখানে প্রচুর পরিমাণ শাক সবজি, ধান, পাট সবকিছু আবাদ হয়। যদি একটি কৃষি কলেজ হয়, আমাদের কৃষক সন্তানরা, ছেলেরা যদি কৃষিতে শিক্ষিত হয়, তাহলে আবাদ বাড়বে, দেশের উন্নতি হবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। অতএব জরুরি ভিত্তিতে এই আব্দুল মান্নানের প্রস্তাবের সাথে আমি একাত্মতা পোষণ করে আমার এলাকায় একটি কৃষি কলেজ নির্মাণের জন্য অনুরোধ জানাচ্ছি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামদাসপুর সীমান্তে ৬ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


রামদাসপুর সীমান্তে ৬ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জন পুরুষকে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রহনপুর ইউনিয়নের ওই সীমান্তের ২১৬/এমপি পিলারের নিকটে এই ঘটনা ঘটে। বিজিবির প্রতিরোধের কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক ক্ষুদে বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রামদাসপুর সীমান্ত দিয়ে ভারতীয় ১২ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক পিলার ২১৬/এমপি পিলারের কাছ দিয়ে ৬ জন পুরুষকে বাংলাদেশী অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছিল। সেই সময় রামদাসপুর বিওপির টহল সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে অনুপ্রবেশকারী ৬ জনকে ভারতীয় শূণ্য লাইনে অবস্থানরত শনাক্ত করা হয়। পরে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। ১৬, বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ওই ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে বাধা প্রদানপূর্বক ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে সীমান্তে নজরদারী ও টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%