০১:৫২ পি.এম
বলিউডের খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চন এবং জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের বিষয়ে হুমকি পাওয়ার পর ভারতের মুম্বাইয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি মুম্বাই মেয়রের অফিসে একটি হুমকি সংবলিত ইমেইল পৌঁছায়। ওই ইমেইলে বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসা’-তে হামলা এবং আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেওয়া হয়েছে।
ইমেইলটি পাওয়ার পর মুম্বাই পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। তারা ইমেইলে উল্লেখিত স্থানগুলোতে তল্লাশি চালায় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে। তবে প্রাথমিক তদন্তে কোনো সন্দেহজনক বস্তু বা তাৎক্ষণিক বিপদের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিশ্বের ১০০ তারকার তালিকায় শাহরুখ, প্রথম দশে আছেন যারা
ভারতের মুম্বাইয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের বাসভবন এবং বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেন্যুগুলোতে নিরাপত্তা আরও বৃদ্ধি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন