০৫:২৩ এম
শমসের আলী নামের এক বৃদ্ধ ১৫ বছর আগে বকেয়া থাকা ১০০ টাকা পরিশোধ করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্যক্তির বাড়িতে ছুটে এসেছেন। অন্যের পাওনা শোধ করাকে নিজের দায়িত্ব মনে করেই এ টাকা ফিরিয়ে দেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) আখাউড়া পৌর এলাকার খড়মপুরে এ ঘটনা ঘটেছে। ওই এলাকার বাসিন্দা খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম এন এইচ খাদেম দুলালের পাওনা দিতে আসেন শমসের আলী।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর থেকে তিনি দুলাল খাদেমের খড়মপুরের বাড়িতে আসেন।
আরও পড়ুন: লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগের সাবেক সভাপতি আসাদুল আলম গ্রেপ্তার
শমসের আলী জানিয়েছেন, ১৫ বছর আগে তিনি বিদেশি লোক পাঠানোসংক্রান্ত লেনদেন করেন দুলাল খাদেমের সঙ্গে। এই সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়াটা জরুরি বলে মনে করছিলেন তিনি।
এই কারণে অনেকদিন পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন। ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন, এমন চিন্তা থেকেই এসেছেন। দুলাল খাদেম এ বিষয়ে বলেছেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না।
তিনি আরও জানান, ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে তাঁর কিছুই মনে নেই। শুক্রবার ওই লোক এসে তাঁর হাতে ১০০ টাকা বুঝিয়ে দিলে তিনি টাকাটা হাতে নিয়ে উনাকে দিয়ে বললেন, কিছু একটা যেন কিনে খায়।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন