০৪:৪৭ পি.এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন উপলক্ষে আসছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সূত্রে মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান। এছাড়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রী এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলমসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পর, অতিথিরা তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। বক্তৃতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন