০৬:৩৬ পি.এম
চলতি গ্রীষ্মের দলবদলে সবচেয়ে আলোচনায় রয়েছে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ ক্লাব নগর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ দীর্ঘদিন ধরে এই আর্জেন্টাইন তারকাকে নিয়ে দর-কষাকষিতে ছিল।
অবশেষে আতলেতিকো মাদ্রিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। তারা আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের তথ্য অনুযায়ী, আতলেতিকো মাদ্রিদ হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্তে বদ্ধপরিকর। তারা প্রতিদ্বন্দ্বী দলকে আরও শক্তিশালী করতে চায় না।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
আতলেতিকো মাদ্রিদ তাদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সার জার্সি পরে দেখতে চায় না। লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষকে শক্তিশালী করার কোনো ইচ্ছে তাদের নেই বলে জানা গেছে।
এদিকে, বার্সেলোনা যেভাবে দলবদলের চেষ্টা চালিয়েছে, তাতে আতলেতিকো বোর্ড চরম অসন্তুষ্ট হয়েছে বলেও জানা গেছে।
প্রকাশিত সংবাদে জানা গেছে, যদি আতলেতিকো মাদ্রিদ আলভারেজকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তবে তারা কেবল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাথেই আলোচনা করতে রাজি।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বার্তা এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বার্তা এর আগে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে আতলেতিকোতে এনেছিলেন। খেলোয়াড়ের এজেন্টের সাথে তার সম্পর্ক দারুণ বলেও উল্লেখ করা হয়েছে।
আলভারেজের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো হলেও, আর্সেনালের মতো বিদেশি ক্লাবের কাছে তাকে বিক্রি করতে আতলেতিকো কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে।
আরও পড়ুন: ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন