০১:৫৮ এম
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির একটি দীর্ঘ ইতিহাস বিদ্যমান এবং এদেশে কোনো প্রকার জঙ্গিবাদ বা উগ্রবাদের অস্তিত্ব নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহান। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও আনন্দময় পরিবেশে উদযাপন করা সম্ভব হয়, সেজন্য সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।
রোববার নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাহজাহান উল্লেখ করেন, বাংলাদেশ একটি সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। দীর্ঘকাল ধরে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব উৎসবমুখর পরিবেশে পালন করে আসছেন।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ৫৩৭ গ্রেফতার, উদ্ধার ককটেল ও গান পাউডার
তিনি আরও অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার জন্য নানা ধরনের চক্রান্ত করা হয়েছিল। সেই সময় জঙ্গিবাদের অভিযোগে বিরোধী দলের নেতাকর্মী ও আলেম-ওলামাসহ অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল এবং নির্যাতন করা হয়েছিল, দাবি করেন তিনি। তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে একটি অহিংস ও অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমোয়রা ইসলাম, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং মাইজদী দেবালয়ের সাধারণ সম্পাদক রাজু উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন দেবালয় ও পূজামণ্ডপের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, যাত্রীরা অল্পের জন্য রক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন