০৬:০৮ এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশ একটি পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ করেছে।
গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান এবং নারীদের জন্য একটি থ্রি-পিস।
সোমবার সকালে উপজেলার আগানগর এলাকা থেকে ছাই রঙের প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-খ ১৪-০২০৮) জব্দ করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা, দুর্ঘটনার আশঙ্কা
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুসারে জানা যায়, রবিবার রাত আনুমানিক ২টার দিকে আগানগর ইউনিয়নের তরিকুল্লাহ রোড এলাকার বাসিন্দা রমজান আলী মিয়ার বাড়ির পেছনে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটি রেখে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গাড়িটির দরজা খুলে তারা তল্লাশি চালান।
তল্লাশির ফলস্বরূপ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান এবং একটি থ্রি-পিস।
স্থানীয় বাসিন্দা রমজান আলী মিয়া জানান, ভোরে ঘুম থেকে উঠে তিনি যখন তার বাড়ির বাইরে আসেন, তখন দেখতে পান তার বাড়ির পেছনে একটি অপরিচিত প্রাইভেট কার পড়ে আছে।
আরও পড়ুন: ফেনী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দায়িত্বভার গ্রহণ করেছেন
পরে আশপাশের লোকজনের কাছে গাড়িটির বিষয়ে জানতে চাইলেও কেউ কোনো তথ্য দিতে পারেননি। তখন তিনি পুলিশকে বিষয়টি জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ সদস্যদের নিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইচগিয়ার চাকু, একটি বিয়ারের ক্যান এবং একটি থ্রি-পিস।
তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে গাড়িটির নিবন্ধন নম্বর যাচাই করে মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদারে পুলিশের তল্লাশি চেকপোস্ট স্থাপন
এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার মাধ্যমে গাড়িটি সেখানে রেখে যাওয়ার বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, গাড়িটি নিয়ে যাচাই-বাছাই ও তদন্ত চলছে।
এ ছাড়া এ ঘটনার প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মুক্তি নারী বিবেচনায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন