০১:২৯ পি.এম
লালমনিরহাটে একটি গরুবাহী ভটভটি এবং মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং অপরজন কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টেকনাফে নাশকতার প্রস্তুতি: বিদেশি পিস্তল ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার, আটক ২
ওসি জানান, গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন এবং এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এর ফলে উভয় গাড়ি গর্তে পড়ে যায় এবং ঘটনাস্থলেই গরুর ব্যবসায়ী ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। মোটরসাইকেল আরোহী এমদাদুল হক গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও জানান, গর্তে পড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন