ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে জরিয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ


জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে জরিয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬ জুন, ২০২৬, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে জড়িয়ে "শীর্ষ কাগজ" পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ক্ষেতলাল উপজেলা শাখা।

সংগঠনটির পক্ষ থেকে এই সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস রহমান মিলন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ জুন ২০২৬ ইং তারিখে "শীর্ষ কাগজ" পত্রিকার ২৭তম সংখ্যায় 'খাদ্য প্রতিমন্ত্রীর নামে কথিত তিন হাজার কোটি টাকা লুটপাট সংক্রান্ত' একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের নজরে এসেছে। সংবাদটিতে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অনুমাননির্ভর, অসৎ উদ্দেশ্যে প্রণোদিত এবং সত্যের অপলাপ মাত্র।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

ছাত্রদলের নেতৃবৃন্দ এই বক্তব্যে দাবি করেন, উক্ত প্রতিবেদনে আনা কোনো অভিযোগেরই আইনগতভাবে গ্রহণযোগ্য বা প্রমাণযোগ্য কোনো তথ্য বা দলিল উপস্থাপন করা হয়নি। শুধুমাত্র যাচাই-বাছাইহীন কাল্পনিক ও মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে এ ধরনের একটি সংবেদনশীল ও গুরুতর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি ও সততার পরিপন্থী।

প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয় যে, 'মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ' নামক প্রকল্পটি মূলত ২০১৪ সালে শুরু হয়ে ২০২৩ সালেই তার মেয়াদ সমাপ্ত হয়েছে। অথচ দীর্ঘ সময় আগে (ডিসেম্বর ২০২৩) মেয়াদ শেষ হয়ে যাওয়া একটি প্রকল্পের সাথে বর্তমান খাদ্য প্রতিমন্ত্রীর নাম ও ছবি জড়িয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ক্ষেতলাল উপজেলা ছাত্রদল মনে করে, জনমনে বিভ্রান্তি ছড়ানোর অসৎ উদ্দেশ্যে এবং প্রতিমন্ত্রীর মানহানি করতেই এই বানোয়াট প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এই মিথ্যা ও অসত্য প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের সমীক্ষায় আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


ইতিহাসের সমীক্ষায় আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা

১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের পর ১৯৮২ সাল অর্থাৎ ফুটবল ইতিহাসের ভাষায় ব্যতিক্রম ঘটেনি ১৯৯০ সালের বিশ্বকাপেও।

ইতিহাস বলছে, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দুই শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছে। তবে এটা মাথায় রাখতে হবে, ২০২২ কাতার বিশ্বকাপে জয়ী দলটির ২০২৬ সালের বিশ্বকাপে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছি কি না?

১৯৭৮ সালে নিজেদের মাঠে প্রথম শিরোপা জয়ের পর ১৯৮২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আকাশি-সাদারা বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল। বার্সেলোনার ক্যাম্প ন্যুরে অনুষ্ঠিত সেই ম্যাচে বেলজিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এরউইন ভ্যান্ডেনবার্গ।

১৯৯০ বিশ্বকাপেও ঘটল একই কাণ্ড।

১৯৮৬ সালে মেক্সিকোতে দিয়েগো ম্যারাডোনার জাদুতে বিশ্বকাপ জয়ের পরের আসরে আর্জেন্টিনা ক্যামেরুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে যাত্রা শুরু করে। আফ্রিকার দলটির হয়ে জয়ের গোলটি করেছিলেন ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক।

১৯৯০ সালের ওই আসরে শুরুতেই ধাক্কা খেয়েও আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছিল। তবে শিরোপার মঞ্চে তাদের পরাজিত হতে হয় তৎকালীন পশ্চিম জার্মানির কাছে।

এবং চার বছর আগে কাতার বিশ্বকাপের স্মৃতি উদ্ভাসিত। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আলবিসেলেস্তেরা শেষে শিরোপা নিজেদের করে নেন। ফলে ৩৬ বছরের ট্রফি খরা দূর হয়।

কানসাসে আগামীকাল (বুধবার) ভোরে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শক্তিমত্তার দিক থেকে প্রতিপক্ষের তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এছাড়াও আর্জেন্টিনা ফিরে এসেছে ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ের এক নম্বরে। কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী দলটির ১৭ জন খেলোয়াড়ের ওপর আবারো আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে বিশ্বকাপ মিশনে নামার আগে তিনি বেশ সতর্ক।

কানসাস সিটির আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে স্কালোনি বলেছেন, ‘আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছেন, যারা যেকোনো সময় প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। তাই তাদের যথাযথ সম্মান দেখিয়ে সতর্কতার সঙ্গে খেলতে হবে।’

স্কালোনির মতে, আলজেরিয়ার খেলার শৈলীর সঙ্গে মরক্কোর কিছুটা মিল রয়েছে। তিনি আলজেরিয়ার কোচ এবং দলের খেলোয়াড়দের প্রশংসাও করেন।

বিশ্বকাপের শুরুতে মানসিক স্থিরতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আগের বিশ্বকাপ থেকে আমরা শিখেছি যে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না। তাই দল মানসিকভাবে স্বস্তিতে আছে এবং কোনো অতিরিক্ত চাপ নিতে চায় না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরের পূর্ব-দক্ষিণপূর্ব দিকে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং পালু থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে।

প্রতিবেদনে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি ছিল না।

তবে নিরাপত্তার স্বার্থে কয়েকটি হাসপাতালের রোগীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রাথমিক ভূমিকম্পের পর কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৬ জুন, ২০২৬, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভূয়সী প্রশংসা করেছেন। রুটি খাওয়ার পর তিনি নিজে অনুভূতি ব্যক্ত করে বলেছেন, "দারুণ মজা!"

মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী 'রুমন কালাই হাউজ' পরিদর্শনে গিয়ে তিনি এই বরেণ্য খাবারটি উপভোগ করেন।

মার্কিন রাষ্ট্রদূত রুটি তৈরির প্রক্রিয়া ও সেলফি কালাই রুটি কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা দোকানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অত্যন্ত আগ্রহের সাথে প্রত্যক্ষ করেন। এ সময় তিনি নিজের মোবাইল ফোনে রুটি বানানোর ছবি তোলেন এবং সেলফি নেন।

এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখছেন।

খাবারের প্রস্তুতি দেখা শেষে, রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সাথে নিয়ে কালাই রুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এককথায় দারুণ ছিল।

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের কালাই হাউজে আসার খবর পেয়ে ঐতিহ্যবাহী এই খাবার খাওয়ার দৃশ্য একনজর দেখতে সেখানে স্থানীয় প্রচুর উৎসুক জনতা ভিড় জমান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসের জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগ দেওয়ার ফলে আনোয়ারুল নাসেরের চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি আগামী ২২ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। যদি তিনি ওই সময়ে যোগদান না করেন, তবে ওইদিন বিকেল থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%