০৭:৪৮ এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি ৪০ গ্রাম কুশ (মাদক) এবং ৩ লিটার বিদেশি মদ নিয়ে এসেছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) তাদের আটক করে।
সোমবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী (৩৬) এবং ইমতিয়াজ আহমেদ (৩৬)।
ডিএনসি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) ও বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (TG321) এ সানাওয়ার ও ইমতিয়াজকে সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে তাদের ট্রাভেল ট্রলিতে তল্লাশি চালিয়ে কাপড়ের নিচে লুকানো কুশ ও মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াত আমিরের উদ্বেগজনক খোঁজ
আটকের সময় তাদের কাছ থেকে ২৪টি ভারতীয় শাড়ি, ৪টি স্মার্টফোন এবং নগদ ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ ও ১ হাজার ১৭০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ডিএনসি জানিয়েছে, এই মাদক পরিবহনের সঙ্গে জড়িত কয়েকজন বাংলাদেশি সহযোগীকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান কাল ৬ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন