ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্বাস্থ্যসেবায় এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর


স্বাস্থ্যসেবায় এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উল্লেখ করেছেন যে, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এআইসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার।’

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসে, যেখানে দেশ-বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও, চিকিৎসক মাত্র ২০ শতাংশ। চিকিৎসকদের ৮০ শতাংশ শহরকেন্দ্রিক। ক্যান্সার চিকিৎসা প্রান্তিকে পৌঁছাতে উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যা করা হবে।’

আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?

ড. এম এ মুহিত জানান, ‘ক্যান্সার চিকিৎসা প্রান্তিকে পৌঁছাতে বিভাগীয় পর্যায়ে হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুতই নিয়োগ করা হবে এক লাখ স্বাস্থ্যকর্মী,’ বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এনাফ ইজ এনাফ’ তাদের জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


‘এনাফ ইজ এনাফ’ তাদের জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশে আর সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো জায়গা নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস ও হত্যার রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি উল্লেখ করেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে নাশকতার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা শহীদ আলম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


ঘোড়াঘাটে নাশকতার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা শহীদ আলম গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ঘোড়াঘাট পৌর শাখার এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ঘোড়াঘাট পৌরসভার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে শহীদ আলম (৫৪) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ঘোড়াঘাট পৌর শাখার সহ-সভাপতি।

পুলিশের সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাতে পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি, মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এ বিষয়ে জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করতে গিয়ে শহীদ আলমের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মনজুরুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


ফরিদপুর থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মনজুরুল হাসান

পাবনার ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ অপরাধী চক্র ও মাদক কারবারীদের জন্য আতঙ্কের প্রতীক হয়ে উঠেছেন। ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার, দুর্গম বিলাঞ্চলে সর্বহারা নকশালদের আস্তানায় অভিযান চালিয়ে তাজা গুলি ও ভারী দেশীয় অস্ত্র উদ্ধার, একাধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং মাদকের বিস্তার প্রতিরোধের মাধ্যমে ফরিদপুর থানায় ইতিবাচক পরিবর্তনের নতুন উদাহরণ সৃষ্টি হয়েছে।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদের পেশাদার নেতৃত্ব, দূরদর্শী কৌশল এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে মাত্র আড়াই মাসের মধ্যে ফরিদপুর থানা অপরাধীদের জন্য একটি আতঙ্কের স্থান হয়ে উঠেছে।

ফরিদপুর থানা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট অফিসার ইনচার্জ হিসেবে মনজুরুল হাসান মাসুদ দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণ মানুষের মধ্যে আইনি সুরক্ষার আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একের পর এক অভিযান শুরু হয়।

আইনশৃঙ্খলার দৃশ্যমান অগ্রগতির একটি বড় উদাহরণ ২৪ সেপ্টেম্বর তৈরি হয়। উত্তর থানা পাড়ার মো. জিন্নাত ফকিরের মেয়ে মোছা. জিয়াসমিন খাতুন নিখোঁজ হলে থানায় একটি জিডি (নং- ১৫৬০) দায়ের করা হয়। ওসির প্রত্যক্ষ তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২৫ সেপ্টেম্বর নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

উপজেলার হাদল ইউনিয়নের দুর্গম বিলাঞ্চলে সর্বহারা নকশাল বাহিনীর ক্যাডাররা রাতের আঁধারে গুলিবর্ষণ, চাঁদাবাজি এবং জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাতে কুচলিয়া গ্রামে ওসির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, ১টি চাপাতি, ১টি রামদা এবং ৩টি ধারালো দা। সন্ত্রাসীদের এই বড় ধরনের অস্ত্র মজুদ নস্যাৎ করায় নদীবেষ্টিত দুর্গম এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে কঠোর ভূমিকা পালন করছে। গত ৬ অক্টোবর চালানো বিশেষ অভিযানে ডেমড়া ও রতনপুর এলাকার সিআর অর্থজারী ও পরোয়ানাভুক্ত চার আসামি শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা এবং চাঁদ আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ওসির নেতৃত্বে মাদকমুক্ত সমাজ গঠনে একের পর এক অভিযানে সফলতা মিলছে। গত ১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া ৫ অক্টোবর ১ পুরিয়া গাঁজাসহ আটক মোমিন প্রামানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারনামীয় আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ একাধিক অপরাধীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

ওসি মনজুরুল হাসান মাসুদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত ১৮ নভেম্বর পাবনা পুলিশ সুপার কার্যালয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মির আশরাফ আলী এবং পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ তার হাতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার ক্রেস্ট তুলে দেন।

ফরিদপুর উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ওসির এই দূরদর্শী পদক্ষেপ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী আক্কাস আলী মন্তব্য করেন, ওসি মনজুরুল হাসান মাসুদের দ্রুত পদক্ষেপ এবং জনবান্ধব কার্যক্রম পাবনা জেলার পুলিশি সেবাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিলাঞ্চলে সর্বহারা বাহিনীর দৌরাত্ম্য থামানো থেকে শুরু করে পরোয়ানা তামিল ও ভিকটিম উদ্ধারে রেকর্ড গড়ে তোলা এই কর্মকর্তা পেশাদারিত্ব ও কর্মদক্ষতার বিচারে পাবনা জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় তার যোগ্যতা ও দক্ষতা। আশা করা যায় আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা অব্যাহত থাকবে।

ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর এ সাড়াশী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ শনিবার উন্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ শনিবার উন্মুক্ত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী শনিবার (২১ নভেম্বর) দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওইদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সবাই এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

২১ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণ এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ সম্পর্কে জানার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%