০৯:৫৪ পি.এম
বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
মানববন্ধনে পূর্ব সানারপাড়, মনু মিয়া মার্কেট, বক্সনগর, নিমাইকাশারী, মাদানীনগর, মুক্তিনগর ও রসুলবাগ এলাকার বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম বাবু বলেন, ‘গত ৭-৮ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে। মাসে মাসে বিল পরিশোধ করলেও দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না। তিতাস কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি।’
আরেক বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এর আগেও একই দাবিতে আন্দোলন করা হয়েছিল। তখন সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। বৈধ গ্রাহকরা গ্যাস না পেলেও বিভিন্ন অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।’
এ সময় বাসিন্দারা তিতাসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যা সমাধান করার আহ্বান জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচি এবং প্রয়োজনে গ্যাসের বিল পরিশোধ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন