০১:৫৪ এম
গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল এবং যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বেসরকারি তেল শোধনাগার স্থাপনে সুপার পেট্রোকেমিক্যালের প্রাথমিক অনুমোদন
এ ঘটনায় গুরুতর আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পেছন থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এর ফলে তিনটি যানবাহন পরস্পর ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৪০ জন আহত হন।
আরও পড়ুন: ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেফতার
পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করলে প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, একই মহাসড়কের সদর উপজেলার চেয়ানিয়াকান্দি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: লাকসামে লকডাউনের কোনো প্রভাব পড়েনি, সচল অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন