১২:৫৮ এম
জোহানেসবার্গ টেস্টে অভিষিক্ত ওপেনার মাহফিজুল ইসলাম রবিন প্রথম বলেই আউট হন। সম্ভাবনাময় তরুণের প্রথম বল খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা শুরু হয়- কেন নবীন একজন ক্রিকেটারকে ইনিংসের প্রথম বলটি খেলতে পাঠানো হলো? দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই প্রশ্নটি উঠেছিল। বিষয়টি পরিষ্কার করেন তানজিদ হাসান তামিম। তিনি জানান, আগের দিন মাহফিজুলের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল। দলের পক্ষ থেকে কোনো চাপ ছিল না, বরং মাহফিজুল স্বেচ্ছায় প্রথম বল খেলেছে।
তানজিদ বলেন, 'রবিনের (মাহফিজুল) বিষয়ে যেটা বললেন, কালকে ওর সাথে আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া, কারণ সাধারণত আমিই করি। তবে যেহেতু কমফোর্টেবল বলছিল, সেহেতু ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।'
টেস্ট অভিষেকে এমন শূন্য রানে ফেরার অভিজ্ঞতা যে কোনো ক্রিকেটারের জন্য কঠিন। তবে মাহফিজুলের সাহসিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সতীর্থ তানজিদ আশাবাদী। তিনি বলেন, 'এটা আসলে হইতেই পারে, এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তারা কিন্তু তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করব এখান থেকে সে (মাহফিজুল) কিংবদন্তি হবে।'
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ল মরক্কো, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কী?
রবিন প্রথম বলে আউট হলেও জোহানেসবার্গে প্রথম দিন শেষে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে সফরকারীরা ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শেষ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন