০৬:৫৬ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ‘অসাধারণ মেধাবী ও ভালো মানুষ’ হিসেবে অভিহিত করে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তাকে ফিরে আসতে দেখলে আমার খুব ভালো লাগবে। আপনাদের হাতে বিশ্বের অন্যতম সত্যিকারের মেধাবী একজন মানুষ আছেন, আর তিনিই বা কোথায় যাবেন? আমার মনে হয়, জেনসেনকে দ্বিতীয় একটি সুযোগ দেওয়া হলে আমার খুব ভালো লাগবে।’
গত সপ্তাহে সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে জেনসেন নিজের হাতে গড়া প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ান। পরে জানা যায়, এনভিডিয়ার আরো দুই কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল জেনসেনের। পদত্যাগের পর তাকে ফেরানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। জেনসেন নিজেও এনভিডিয়ায় ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে এনভিডিয়ার বোর্ড জেনসেনের ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
ট্রাম্প শুক্রবারের সংবাদ সম্মেলনে হুয়াংয়ের পক্ষ নিয়ে তাকে ‘একজন ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেন, যিনি ‘কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন’। এনভিডিয়ার নকশা করা সবচেয়ে উন্নত চিপগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি চাইব জেনসেন বড়সড় একটি ক্ষমা প্রার্থনা করে আবার ফিরে আসুক, কারণ সে ‘ব্ল্যাকওয়েল’-এর মাধ্যমে অসাধারণ কিছু তৈরি করেছে।’ ট্রাম্প এনভিডিয়াকে পরামর্শ দেন যে, ‘তারা যদি বুদ্ধিমান হয়’ তবে যেন হুয়াংকে আবারও তাদের সিইও হিসেবে ফিরিয়ে নেয়।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় পা হারানো লেবানিজ সাংবাদিক ক্রিস্টিনা পেলেন সিপিজে অ্যাওয়ার্ড
জেনসেন প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট শির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি, এবং তিনি বলেছেন, ‘ওহ, দারুণ, দারুণ! তিনি একজন মেধাবী মানুষ।’ যদিও এর আগে শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, শেনজেনে অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রাম্প শির সঙ্গে হুয়াংয়ের বিষয়ে কোনো আলোচনা করেননি।
ট্রাম্প জেনসেনের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের প্রতিও সমর্থন ব্যক্ত করেন। জেনসেন কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর চীনে চিপ পাচার রোধের প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগে রিপাবলিকানদের তোপের মুখে আছেন লুটনিক। সংবাদ সম্মেলনে লুটনিকের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি তাঁর ওপর আস্থা হারাইনি।’
লুটনিককে বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষে রেখে দেওয়ার ফলে প্রশাসনের জন্য জটিলতা তৈরি হতে পারে বলে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, কারণ কংগ্রেসের ডেমোক্র্যাট এবং এমনকি কিছু রিপাবলিকানও লুটনিকের আচরণের বিষয়ে তদন্ত শুরু করেছেন। তবে লুটনিকের ওপর বিশ্বাস রাখার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তাঁর মধ্যে সহজাত ব্যবসায়িক প্রবৃত্তি রয়েছে। আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন।’ সূত্র : এনডিটিভি
আরও পড়ুন: ফিলিপাইন ভারতের দিকে ঝুঁকছে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন