ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আত্মীয়ের সঙ্গে বিয়ের ক্ষতিকারক দিক জানুন


আত্মীয়ের সঙ্গে বিয়ের ক্ষতিকারক দিক জানুন

চাচাতো বা খালাতো ভাইবোনের মধ্যে বিয়ে বিশ্বের বিভিন্ন সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি সামাজিক প্রথা।

পারিবারিক সম্পর্ক দৃঢ় রাখা, সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখা এবং সম্পদ পরিবারের মধ্যেই সংরক্ষণ করার মতো নানা কারণে এখনও অনেক পরিবারে এ ধরনের বিয়ে হয়ে থাকে।

তবে সাম্প্রতিক গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে, এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে পরিচালিত একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, ফার্স্ট কাজিন বা ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ের ফলে সন্তানদের কিছু জেনেটিক ও বিকাশগত ঝুঁকি তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে।

বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, বাবা-মা উভয়ের শরীরে একই ধরনের ত্রুটিপূর্ণ জিন থাকলে তা সন্তানের মধ্যে রোগ হিসেবে প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

যেহেতু ফার্স্ট কাজিনদের মধ্যে জিনগত মিল বেশি থাকে, তাই তাদের সন্তানদের ক্ষেত্রে কিছু বংশগত রোগের ঝুঁকিও বেশি দেখা যেতে পারে।

সাধারণ জনগোষ্ঠীর মধ্যে যেখানে এ ধরনের ঝুঁকি প্রায় ৩ শতাংশ, সেখানে কাজিন দম্পতিদের সন্তানের ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ হয়ে ৬ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

‘বর্ন ইন ব্র্যাডফোর্ড’ গবেষণায় ১৩ হাজারেরও বেশি শিশুর স্বাস্থ্য ও বিকাশ পর্যবেক্ষণ করা হয়েছে।

গবেষণার ফলাফলে দেখা যায়, কাজিন দম্পতির সন্তানদের মধ্যে ভাষাগত বিকাশে কিছুটা বেশি সমস্যা দেখা গেছে, নির্ধারিত বিকাশগত ধাপ অর্জনের হারও তুলনামূলক কম ছিল।

পাশাপাশি তাদের চিকিৎসা সেবা গ্রহণের প্রয়োজনও অন্যান্য শিশুদের তুলনায় বেশি লক্ষ্য করা হয়েছে।

তবে গবেষকরা জোর দিয়ে বলেছেন, এর অর্থ এই নয় যে সব কাজিন দম্পতির সন্তান স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হবে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়

অনেক ক্ষেত্রে তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করে।

গবেষকদের মতে, এ ধরনের ঝুঁকির পেছনে শুধু কাজিন বিয়েই একমাত্র কারণ নয়।

একই সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বিয়ে হওয়ার ফলে নির্দিষ্ঠ কিছু জিনের বিস্তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞানীরা এই প্রবণতাকে ‘এন্ডোগামি’ নামে অভিহিত করেন।

আরও পড়ুন: জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: সেলিম উদ্দিন

ফলে রক্তের সম্পর্ক না থাকলেও একই গোষ্ঠীর মানুষের মধ্যে জেনেটিক ঝুঁকি বিদ্যমান থাকতে পারে।

এদিকে ইউরোপের কিছু দেশ কাজিনদের মধ্যে বিয়ে নিয়ে কার্যকর কর্মসূচি গ্রহণ করেছে।

নরওয়ে ইতোমধ্যে এ ধরনের বিয়ে নিষিদ্ধ করেছে এবং সুইডেনও একই ধরনের আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে।

অন্যদিকে যুক্তরাজ্য নিষেধাজ্ঞার পরিবর্তে জেনেটিক কাউন্সেলিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে দম্পতিরা বিয়ে বা সন্তান নেওয়ার আগে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারেন।

আরও পড়ুন: গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

সমাজবিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গীতেও পরিবর্তন আসছে।

শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের বিস্তারের ফলে অনেক তরুণ-তরুণী এখন আত্মীয়তার সম্পর্কের চেয়ে ব্যক্তিগত পছন্দ, মানসিক সামঞ্জস্য এবং পারস্পরিক বোঝাপড়াকে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, কাজিনদের মধ্যে বিয়ে সামাজিক ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল একটি বিষয় হলেও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি।

তাহলে বিয়ের আগে প্রয়োজন হলে জেনেটিক পরামর্শ গ্রহণ এবং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।

আরও পড়ুন: নাগরিককে নয়, ক্ষমতাসীন দলকে সুরক্ষা দিচ্ছে সাইবার আইন: নুর খান লিটন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাল্টায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:১৬ এম


মাল্টায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

মাল্টায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন এবং অন্তত চারটি গরুর মৃত্যু হয়েছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১ মে) সকালে স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে নাগশাওয়ার এলাকার মাগতাবের লরডেস ফায়ারওয়ার্কস ফ্যাক্টরিতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে কারখানার আশেপাশের ভবন এবং পার্ক করা গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়।

প্রাথমিক বিস্ফোরণের পরে কয়েক ঘণ্টা পর্যন্ত আতশবাজি পোড়ানো হয়। এই ঘটনায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতার কারণে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন। এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে কোনো কর্মী উপস্থিত ছিলেন না। তবে পাশের মাঠে কাজ করা দুজন কৃষক ও একজন ফুড কুরিয়ার সামান্য আহত হন। বিস্ফোরণের ফলে সংলগ্ন খামারের বেশ কিছু গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪টি গাভি, কিছু পাখি এবং খরগোশ মারা গেছে।

বিস্ফোরণের তীব্রতা একাধিক কিলোমিটার দূরের আবাসিক বাড়ি ও হোটেলের জানালাগুলোও ভেঙে দেয়। বিস্ফোরণের ফলে উড়ে আসা বড় বড় পাথর পাশে রাস্তা এবং গাড়ির উপরে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।

মাল্টার সশস্ত্র বাহিনী এবং বেসামরিক সুরক্ষাবিভাগ (সিপিডি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহৃত করেছে। আশেপাশের ক্ষতিগ্রস্ত খামার ও প্রাণী আবাসে সরকারের প্রাণী কল্যাণ বিভাগ এবং কৃষকদের সহায়তাকারী সংস্থা মায়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা সহায়তা প্রদান করেছেন।

পুলিশ ঘটনার তদন্ত করছে, তবে এখনও বিস্ফোরণের কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০১৮ সালে এই কারখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে সেখানে দুজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধারের বিষয়ে যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:২৪ এম


রাজধানীতে বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধারের বিষয়ে যা জানা যাচ্ছে

রাজধানীর মিরপুর এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে পুলিশ নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, অন্তত সাত থেকে আট দিন আগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।

রোববার (৩১ মে) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ মিরপুরের ৬নং সেকশনের সি ব্লকের ১২ নম্বর রোডের ৮ নম্বর বাসায় অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, বাসাটি ওই বৃদ্ধার মেয়ের। পাশাপাশি একটি কক্ষে বৃদ্ধা ও আরেকটি কক্ষে তার মেয়ে থাকতেন। মা মারা যাওয়ার পরও মেয়ে সাড়া না পেয়ে নার্সকে ডাকেন। নার্স এসে দেখতে পান, বৃদ্ধা মৃত অবস্থায় রয়েছেন এবং তার শরীরের মাংস বিছানায় খুলে পড়েছে।

স্থানীয়দের জানান, সম্ভবত সপ্তাহ খানেক আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে তার মেয়ে ঘরে ঢোকেননি। বৃদ্ধার মৃত্যুর বিষয়টি তার জানা ছিল না।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, বৃদ্ধার মেয়ে তাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে নার্সকে ডেকে আনেন। নার্সের এসে বৃদ্ধার মৃত অবস্থায় থাকার খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ সেখানে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরও জানান, বৃদ্ধার মেয়েকে দেখে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। কারণ, মা ঘরে মারা গেছেন এবং পচে রয়েছে, অথচ তিনি কোনো গন্ধ পাননি। এই বিষয়টি পুলিশকে ভাবিয়ে তুলেছে।

পুলিশ ও স্থানীয়দের জানাতে পারে, মৃত নুরজাহানের এক ছেলে মোংলা স্থলবন্দরের সচিব পদে কর্মরত রয়েছেন। অপর ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তারা কেউই মায়ের সঙ্গে থাকতেন না। মায়ের মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলে এলেও সচিব ছেলে আসেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামরুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ এম


কামরুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন

কামরুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা সোমবার (১ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, তবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

এতে উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের অন্য শর্তগুলো চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশটি জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখেই রাজনীতি করে বিএনপি: সড়কমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৩৩ এম


রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখেই রাজনীতি করে বিএনপি: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজনীতি কোনও আধিপত্য প্রতিষ্ঠার জন্য নয়, বরং এটি সেবার জন্য। বিএনপি রাষ্ট্রের প্রয়োজনের জন্য রাজনীতি করেছে। আজকের গণতান্ত্রিক বাংলাদেশটি শহীদ জিয়াউর রহমানের অবদানে তৈরি হয়েছে।

সোমবার (১ জুন) বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর কলাবাগানে আয়োজিত দোয়া মাহফিলে শেখ রবিউল আলম এই কথা বলেন।

তিনি জানান, আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল ঠিক ইয়াহিয়ার মতো। আজকের গণতান্ত্রিক বাংলাদেশটি শহীদ জিয়াউর রহমানের অবদানের মাধ্যমে গড়ে উঠেছে।

মন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান মানুষের জন্য একটি উপযুক্ত জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে এ রাজনৈতিক দল গঠন করেছিলেন। যদিও নেতা নেই, তবে তার আদর্শ এখনও রয়েছে এবং আদর্শের সৈনিকরা সক্রিয় রয়েছেন।

এছাড়াও, সংকট এখনও শেষ হয়নি। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নকারী এবং ফ্যাসিবাদীরা এখনও সজাগ। শেখ রবিউল আলম বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা পতিত হলে তিনিও ভোট ভিক্ষা চেয়েছিলেন। এবারের নির্বাচনে জামায়াতে ইসলাম বলেছে ৪৭ থেকে যত কিছু করেছি ক্ষমা করে দেন এবং ভোট দেবেন। বিএনপিকে কখনও এ ধরনের ক্ষমা চাইতে হয়নি, এজন্য জনগণ যখনই ভোটের সুযোগ পেয়েছে বিএনপিকে ভোট দিয়েছে।

তিনি আরও জানান, জনগণের রায়ে নির্বাচিত এ সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়নের জন্য সরকারকে সহযোগিতা করবেন, এই কথা শাহাদাৎ বার্ষিকীর অঙ্গীকার বলেও জানান শেখ রবিউল আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%