০১:৪১ পি.এম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নীলফামারী কালীমন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল ও প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নতুন বস্ত্র পেয়ে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ প্রকাশ করেন। তাঁরা জানান, দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, যুগ্ম আহ্বায়ক টিকেন্দ্রজিৎ রায় মিরু, নীলফামারী সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরম্ব কুমার হিরু, বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী শাখার আহ্বায়ক সুমন চক্রবর্তী এবং নীলফামারী পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রিয়া কুণ্ডু প্রমুখ।
আরও পড়ুন: শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির জন্য ম্যাট্রিক্সের চিঠি
বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই এ ধরনের সামাজিক উদ্যোগের মূল লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন