০১:০৮ পি.এম
সরকার ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে দেশব্যাপী প্রচার কার্যক্রমকে আরও জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে দেশের সকল স্কুল, কলেজ ও মাদরাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার এবং ফেস্টুন প্রদর্শনের জন্য সাত ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত একটি পরিপত্রে জানানো হয়েছে যে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সভায় প্রতিযোগিতার প্রচার কার্যক্রমকে জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন: ইতমিনান বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী
মাউশির শারীরিক শিক্ষা উপপরিচালক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সভার সিদ্ধান্ত অনুসারে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর প্রচারের জন্য লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন মাঠ পর্যায়ে প্রেরণ করা হচ্ছে। ব্যাপক প্রচারণার জন্য উল্লিখিত উপকরণগুলো স্কুল ও কলেজের গেটে অথবা দর্শনীয় স্থানে প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্ণিত বিষয়ে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা ও বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এই প্রচারণার অংশ হিসেবে মাউশি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সাতটি নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনাগুলো হলো-
১. সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটে ব্যানার প্রদর্শন করতে হবে।
আরও পড়ুন: মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার অভিপ্রায়ে’ দোষী সাব্যস্ত করেছে আইসিজে
২. প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।
৩. শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের অফিসগুলো তার আওতাধীন এলাকায় দর্শনীয় অথবা গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৪. প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।
আরও পড়ুন: বরগুনায় ১৩ বছর পর স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন
৫. নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।
৬. শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতে হবে।
৭. সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে বদলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন