০৪:২০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ, ১৪ আগস্ট, ২০২৬ : জেলার ভোলাহাট উপজেলায় বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে ঘটে এই দুর্ঘটনা।
নিহতদের মধ্যে রয়েছে, আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে (২ বছর ৬ মাস) এবং একই এলাকার মো. সানাউল্লাহর ছেলে মো. নূর হোসেন (৪)।
আরও পড়ুন: ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের সময়ে শিশু দুটি বাড়ির পাশেই খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের উদ্দেশ্যে খনন করা পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পর তাদের পানিতে পড়ে থাকতে দেখে। সেখান থেকে উদ্ধার করে বাইরে আনা হলে তাদের মৃত্যু হয়ে যায়।
ভোলাহাট থানার ওসি আবুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এবিষয়ে ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন