০৮:৫৪ এম
প্রথমার্ধে ক্লাউদিয়া পিনা চারটি গোল করে পাঁচ গোলের মধ্যে চারটি করেন। পরে ম্যাচে আরও দুটি গোল হয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলের মালা পরিয়ে বার্সেলোনা বিশাল জয় অর্জন করে।
স্পেনের শীর্ষ নারী ফুটবল লিগ লিগা এফ-এ রোববার কাম্প নউয়ে স্বাগতিকরা ৭-০ গোলে জয়লাভ করেছে।
বার্সেলোনার মেয়েরা এ নিয়ে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২৮টি অফিসিয়াল ম্যাচের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছে। এই ম্যাচগুলোতে তারা ১১৪ গোল করেছে এবং মাত্র ১৩টি গোল হজম করেছে।
আরও পড়ুন: ‘আমাকে সম্মান করো, ছোট দল!’—জয়ের পর নেইমার
ম্যাচের চতুর্থ মিনিটে পিনা দলের জন্য প্রথম গোলটি করেন। এরপর ২৮ ও ৩২তম মিনিটে আরও দুটি গোল করে তিনি হ্যাটট্রিক সম্পন্ন করেন।
৩৩তম মিনিটে স্কোরশিটে নাম লেখান কারোলিন। প্রথমার্ধের শেষ মিনিটে ২৫ বছর বয়সি স্প্যানিশ স্ট্রাইকার পিনা নিজের চতুর্থ গোলটি করেন। এরপর ৫৫তম মিনিটে এওয়া পাহর এবং ৮৮তম মিনিটে শেরতেনলিব গোলের দেখা পান।
মৌসুমের ছয় ম্যাচে শতভাগ জয়ে বার্সেলোনা ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল তিন নম্বরে রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ডিএমপি ও নারী বিভাগে এপিবিএন চ্যাম্পিয়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন