০৭:৩৬ পি.এম
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’ হিসেবে চিহ্নিত করেছেন।
ফিদানের মতে, নেতানিয়াহুর এই ‘হুমকির’ বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থাকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও সেখানে সংঘটিত গণহত্যার কারণে নেতানিয়াহু ‘মানবতার শত্রুতে’ পরিণত হয়েছেন। তার নীতির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি।
আরও পড়ুন: মিয়ানমারেই রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে: অর্থ উপদেষ্টা
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নেতানিয়াহুর নীতির ফলে শুধু ফিলিস্তিনিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না; বরং এর প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক ব্যবস্থার ওপরও পড়ছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
ফিদানের এই বক্তব্য এমন একটি সময়ে এসেছে, যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, বেসামরিক হতাহত এবং মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিতর্ক ও সমালোচনা অব্যাহত রয়েছে।
গাজায় ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক দীর্ঘদিন ধরেই কঠোর সমালোচনা করে আসছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ফিলিস্তিনিদের ওপর গুরুতর অপরাধের অভিযোগ তুলে আসছেন।
ফিদানের সর্বশেষ মন্তব্যে সেই অবস্থান আরও কঠোরভাবে উঠে এসেছে। তিনি নেতানিয়াহুর নীতিকে কেবল আঞ্চলিক সংঘাতের বিষয় হিসেবে না দেখে, বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। সূত্র:
আরও পড়ুন: বিবাদ ভুলে হাত মেলালেন পিটিআইয়ের শীর্ষ আইনজীবীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন