ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘ভাই’কে বিদায় জানালেন ইয়ামাল, দীর্ঘমেয়াদি চুক্তিতে সোসিয়েদাদে বার্সার তারকা


‘ভাই’কে বিদায় জানালেন ইয়ামাল, দীর্ঘমেয়াদি চুক্তিতে সোসিয়েদাদে বার্সার তারকা

রিয়াল সোসিয়েদা, বার্সেলোনার তারকা ইয়ামালকে বিদায় জানিয়ে, তরুণ প্রতিভাবান ডিফেন্ডার হেক্টর ফোর্টকে দলে ভিড়িয়েছে। স্প্যানিশ জায়ান্টরা আনুষ্ঠানিকভাবে দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে।

 

২০ বছর বয়সী এই তারকা, যিনি বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছেন, প্রায় ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছেন সোসিয়েদাদের সাথে। এর ফলে কাতালান জায়ান্টদের সাথে তার এক দশকের সম্পর্কের সমাপ্তি ঘটলো। তার এই বিদায় লামিন ইয়ামালের জন্য একটি বড় মানসিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, লামিন ফোর্টকে বিদায়ি লা মাসিয়া এই তারকা হিসেবে ‘ভাই’ মনে করতেন।

আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

 

 

র রিপোর্ট অনুযায়ী, সোসিয়েদাদ ফোর্টকে পেতে শেষ মুহূর্তে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সাথে প্রতিযোগিতায় যোগ দেয়। বরুশিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করে বাস্ক অঞ্চলের ক্লাবটি ফোর্টকে নিজেদের দলে ভেড়াতে সক্ষম হয়।

নতুন ক্লাবের সাথে তিনি ২০৩১ সাল পর্যন্ত ৫ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। এই দলবদলের চুক্তিতে বার্সেলোনা একটি বাই-ব্যাক (পুনরায় কেনার) অপশন এবং ভবিষ্যতে অন্য কোথাও বিক্রি হলে তার একটি নির্দিষ্ট লভ্যাংশ পাওয়ার শর্ত যুক্ত রেখেছে।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

 

ক্রীড়া সাংবাদিক দিয়ারিও ভাস্কোর তথ্য অনুযায়ী, এস্পানিওলের বিপক্ষে লা লিগায় তার নতুন দলের ২-১ গোলের সাম্প্রতিক জয়ের ম্যাচে ফোর্টকে ইতিমধ্যেই গ্যালারিতে দেখা গেছে। বার্সেলোনার বিস্ময় বালক ইয়ামালের জন্য এই দলবদলটি একটি সংবেদনশীল সময়ে এসেছে। স্পেনের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ফোর্ট, মার্ক কাসাদো এবং আলেহান্দ্রো বালদের মতো ড্রেসিংরুমের সবচেয়ে কাছের সঙ্গীদের বিদায়ে গভীরভাবে মর্মাহত এই স্প্যানিশ তারকা।

সাংবাদিক জোটা জর্ডি তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে বলেন, ‘তারা তার কাছে ভাইয়ের মতো, এবং আমাকে বলা হয়েছে এই বিষয়টি লামিনকে কষ্ট দিচ্ছে।’

এলচের বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলে জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে তুলে নেওয়ার সময় লামিনকে হতাশাগ্রস্ত দেখালে জল্পনাকে আরো উস্কে দিয়েছিল।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারতের টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দিন

 

তবে প্রধান কোচ হান্সি ফ্লিক গুঞ্জন দ্রুত উড়িয়ে দেন। জার্মান এই কোচ জানান, তার তারকা ফরোয়ার্ড কেবল একটি ছোটখাটো ফিটনেস সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন।

 

আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 

সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলমান সহযোগিতার বিভিন্ন খাতে অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

 

রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলমান সহযোগিতার ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান গতি বজায় রাখতে এবং দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিতে নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর অপরিহার্য।

তিনি উচ্চ পর্যায়ের যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যাতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে। দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়া আরও সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান। 

সম্প্রতি চীন সফরে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ সম্ভাবনার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‌‌‌‌‌এ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতেও চীনের সঙ্গে শিক্ষক বিনিময় কর্মসূচি চালু করবে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষাখাতে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম দৃশ্যমান হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও বাড়বে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মুসলিম-জসিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মুসলিম-জসিম

জাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মুসলিম ইবনে রবি এবং মো. জসিম উদ্দিনের নেতৃত্বে।

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো. জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক মিরাজ হোসেন রয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে মো. মিরাজুল ইসলাম, মো. বেলাল হোসাইন ও আহাদুজ্জামান অনন্ত নির্বাচিত হয়েছেন।

 

সাংবাদিক সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।

নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইটি কার্নিভালে গোবিপ্রবি চ্যাম্পিয়ন, আরও দুই ইভেন্টে দ্বিতীয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


আইটি কার্নিভালে গোবিপ্রবি চ্যাম্পিয়ন, আরও দুই ইভেন্টে দ্বিতীয়

দক্ষিণাঞ্চলের সাতটি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আইটি কার্নিভাল ২০২৬-এর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের দল। একই প্রতিযোগিতার আইটি কার্নিভাল ও প্রোগ্রামিং বিভাগে গোবিপ্রবির আরও দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গত ২৭ থেকে ২৯ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদ ও সিএসই ক্লাবের যৌথ আয়োজনে হ্যাকাথন, প্রোগ্রামিং, আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও সেমিনার অনুষ্ঠিত হয়।

হ্যাকাথনে কুয়েট, পবিপ্রবি, খুবি, ববি, ইবি ও যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে গোবিপ্রবির ‘GSTU_Neuroblitzzzz’ দল। দলের সদস্য নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি। একই ইভেন্টে দ্বিতীয় হয়েছে ‘Zeni’n Clan’; দলের সদস্য কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক।

এছাড়া ‘PSTU Inter University Programming Contest 2026 (South Zone)’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে গোবিপ্রবির ‘টিম ঝালমুড়ি’। দলের সদস্য মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফ।

রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে বিজয়ী শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ সময় সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও আনন্দের। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%