০৭:৩৭ পি.এম
চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে, প্রতিদিন গড় রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৯২ লাখ ডলার।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, চলতি জুন মাসের প্রথম ২১ দিনে দেশে ঐ পরিমাণ রেমিট্যান্স এসেছে, এবং গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এছাড়া, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৮৪ কোটি ১০ লাখ ডলার। এটি বছর ব্যবধানে বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।
আরও পড়ুন: শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে নিয়োগ
পূর্বে, গত মে মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।
যা গত এপ্রিলে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার এবং গত মার্চে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসের সর্বোচ্চ আয়ের রেকর্ড।
এছাড়া, গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
অন্যদিকে, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া, গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন: একনেকে ৩৩২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্পের অনুমোদন
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন