০২:১৪ পি.এম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাণিজ্য ঘাটতি পূর্ণের জন্য প্রধানমন্ত্রী যুগোপযোগী পদক্ষেপ নেবেন। দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে যে ঘাটতি বিদ্যমান, তা কমিয়ে আনার প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কার্যকর এবং যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ে তিনি একথা জানান।
রিজভী বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। তবে বর্তমান সরকারের সময়ে দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের স্থান হবে না।
আরও পড়ুন: রূপগঞ্জে দুটি বাসে আগুন, আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা
বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ এনে চলেছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ লক্ষ্য করা যায়।
বিশেষ করে, প্রধানমন্ত্রী চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।
তিনি আরো বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণে প্রধানমন্ত্রী কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না।
রিজভী বলেন, সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে একটি আত্মনির্ভরশীল এবং সক্ষম রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
আরও পড়ুন: নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন