০৩:১০ পি.এম
দুর্নীতির কেলেঙ্কারির কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইরের প্রধান সহকারী শনিবার পদত্যাগের ঘোষণা দেন।
কর কর্তৃপক্ষের নিকট পাঁচ লাখ ডলারের সঞ্চয়ের বিষয়টি গোপন করার কথা তিনি স্বীকার করার মাত্র দুই সপ্তাহ পর এই সিদ্ধান্তটি গ্রহণ করেন।
মানুয়েল আদোর্নি, যে বয়স ৪৬ বছর, তিনি বিলাসবহুল জীবনযাপন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি পরিবারের ব্যয়বহুল অবকাশযাপন ও সরকারি আয়ের তুলনায় অনেক বেশি মূল্যের সম্পত্তি ক্রয়ের সাথে যুক্ত।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
বার্তা সংস্থা এএফপি, বুয়েনোস আইরেস থেকে এই খবর প্রদান করেছে।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরুর পর থেকেই মিলেইরের শীর্ষ সহকারীর ওপর তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতির পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
চলতি মাসের শুরুতে এলএন প্লাস চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদোর্নি বলেন, আর্জেন্টিনায় দীর্ঘকাল ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি কারণে তিনি এবং তার স্ত্রী বছর বছর ধরে সকল আর্জেন্টাইনদের মতোই অর্থ সঞ্চয় করতে বাধ্য হয়েছেন।
দীর্ঘ সময় ধরে লাগামহীন মূল্যস্ফীতির ফলে আর্জেন্টাইনরা স্থানীয় মুদ্রা পেসোর পরিবর্তে ডলার কিনে নগদ অর্থ হিসাবে নিজেদের বাড়িতে সংরক্ষণ করতেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
প্রেসিডেন্ট মিলেই তার রাজনৈতিক মিত্রের প্রতি অবিচল সমর্থন দিয়ে যাচ্ছেন। আদোর্নির পদত্যাগের পর প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও তার বোন কারিনা মিলেই তার কাজের জন্য ধন্যবাদ জানান।
এর পূর্ববর্তী সপ্তাহেই আদোর্নি প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক মুখপাত্রের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন