০৮:৩৬ পি.এম
বাংলাদেশের চলচ্চিত্রের ভৌতিক ঘরানায় যে দীর্ঘ সময় ধরে একটি বড় অপূর্ণতা ছিল, এবার তা ঘুচতে চলেছে।
নির্মাতা রায়হান রাফীর দীর্ঘ সময়ের অপেক্ষার পর আসা বহুল আলোচিত নতুন সিনেমা ‘আন্ধার’ এর কারণে দর্শকদের আগ্রহের মাত্রা আরও বেড়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির শুটিং চলাকালীন সময়ের একটি মনিটর স্ক্রিন থেকে নেওয়া স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা। এতে প্রথমবারের মতো দর্শকদের সামনে এসেছে নাজিফা তুষির লুক।
এর আগে অবশ্য নির্মাতা রাফী মজার ছলে একটি পোস্টে উল্লেখ করেছিলেন, "আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি।" এই কথার পর পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি।
আরও পড়ুন: দুই দফা তালাকের পর ১৬ বছর সংসার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
কসমিক থ্রিলারের ঘরানার মধ্যে ভৌতিক আবহে মনিটর স্ক্রীনে তুষির রূপ দেখে অনুরাগী এবং ঢালিউড প্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে।
ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, "আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। এটা কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। শুধুমাত্র একটি মুহূর্ত।"
তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, "কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধার-এ কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে পূর্বে অনেক চরিত্রে দেখা গেছে। কিন্তু আন্ধার-এ তার সবচেয়ে মোহময় উপস্থিতি দেখে সবার মন জয় করবে।"
নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যোগ করেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে হামলা, ভাঙচুর ও আগুন
‘আন্ধার’ একটি ভৌতিক আবহ এবং কসমিক থ্রিলারধর্মী চলচ্চিত্র। নির্মাতার দাবি, সিনেমাটিতে দর্শক নতুন ধরনের ভৌতিক অভিজ্ঞতা পাবেন।
জানা গেছে, দীর্ঘদিন ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতার থেকে সিনেমাটির মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী এবং বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।
সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা আমিন। একইসাথে, এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে দুই নতুন মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
আরও পড়ুন: হাকিমপুরে বিএনপির মশাল মিছিল, হামলার প্রতিবাদে শাস্তির দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন