০৬:৪৫ পি.এম
বাংলাদেশ ব্যাংক উচ্চ আমদানি নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা দ্বিগুণ করেছে।
এখন থেকে এসব রপ্তানিকারকরা দেশে প্রত্যাবাসিত এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ইআরকিউ হিসাবে সংরক্ষণ করতে পারবেন। ২০২৫ সালের ৩১ জুলাইয়ে জারি করা সার্কুলারে এই সীমা ছিল ৭ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) বুধবার এক সার্কুলার জারি করেছে যা দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের (অথরাইজড ডিলার) প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৩১ জুলাই জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬(১)-এর সংশোধন অনুযায়ী উচ্চ আমদানি-নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য নতুন এ সুবিধা কার্যকর করা হয়েছে।
তবে, ইআরকিউ হিসাব পরিচালনা সংক্রান্ত বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও সার্কুলারে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি দ্রুত অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন