০৪:০৩ পি.এম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াবাজারে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য এবং বস্ত্র বিতরণ করেছে বংশাল থানা বিএনপি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
মঙ্গলবার (২ জুন) দুপুরে নয়াবাজার বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় এই কর্মসূচির। এ কর্মসূচিতে দরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তারা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শকে ধারণ করেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।
আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন