১০:৩১ এম
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রভাব মূল্যায়নের জন্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি।
তিনি বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের সময় বিশেষভাবে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সহযোগিতার সুযোগের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে।
আরও পড়ুন: ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে রিজভী: আন্দোলন-সংগ্রামের কথা মনে পড়ে
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এ সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তাদের, নাগরিক সমাজের প্রতিনিধিদের, ভুক্তভোগীদের এবং বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
তার সফরসূচিতে ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজার এবং সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে।
সফর শেষে তিনি আগামী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিশেষ র্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন