০৩:৫৮ এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকারের মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা লক্ষ্য করা গেছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল যে, যেখানেই যাবে, সেখানেই তাদের স্থায়ী অবস্থান হবে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যমুনার অন্দরে এক দল, যমুনার কিনারে ছিল আরেক দল। সবকিছু দখল করে, সংস্কার-বিচারের কথা বলে তাদের উদ্দেশ্য ছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়া। তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতা ছিল না।’
আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন
তিনি আরও বলেন, ৩৬ দিনের আন্দোলনের মধ্যে জুলাই মাসে অভ্যুত্থান ঘটেনি। ইলিয়াস এখনো ফিরে আসেননি। গুম হওয়া ব্যক্তিরা এখনও ফিরে আসেননি, তাদের পরিবার জানে ২০২৪ সাল পর্যন্ত আসতে কত কষ্ট সহ্য করতে হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা এককভাবে কারো কৃতিত্ব নয়, তেমনি ২০২৪ সালের অভ্যুত্থানও কারো একার নয়। যদি কেউ এর একক মালিকানা দাবি করে, তবে শেষ পর্যন্ত কারো মালিকানা থাকবে না।
তিনি আরও বলেন, ‘চব্বিশের মালিকানা যারা দাবি করবেন, তাদের এই নবীনদের রাজনীতি নবীনই থেকে যাবে, কখনো বড় হতে পারবে না। যারা ইতিহাস জানে না, তাদের সঙ্গে তর্ক করা আহাম্মকের কাজ।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রয়োজন নেই। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের কাজ হলো দেশসেবা করা। রাজনৈতিক চাপ, লোভ বা ভয়ের কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা ভূমিকা রেখেছেন, তাদের কারণে দেশের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আরও দুই-একটি নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনব্যবস্থা বিশুদ্ধ হয়ে উঠবে। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেই সরকার, যারা পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হওয়ার প্রত্যয় রাখি। কারণ, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কোনো সরকার চিরস্থায়ী নয়। ৫১ ভাগ মানুষ যেখানে যাবে, তারাই সরকার হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন